1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই। আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট। মেঘনায় নদীতে ৬০ দিনের মাছধরা নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও দেশি মদ উদ্ধার।   ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ।      রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।          রাজবাড়ীতে ‘কালো সোনা’  চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। নড়াইলের কালিয়া থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার। ফরিদপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে নির্যাতন অভিযুক্ত স্বামী গ্রেপ্তার। টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।

পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পঠিত

 

মোঃ আজিজুর রহমান তানোর প্রতিনিধি , রাজশাহীঃ

 

রাজশাহীর তানোর  উপজেলার পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)। সারা দেশের ন্যায় রাজশাহীর তানোর উপজেলার অঞ্চলেও জেঁকে বসেছে শীত। এই শীতে সমাজের হতদরিদ্র শীতার্ত মানুষের শীত নিবারণের জন্য সকাল থেকে বিকেল এবং রাতের আঁধারে, নিজস্ব অফিসে পথে-ঘাটে ও বাড়ি বাড়ি গিয়ে ছিন্নমূল, হতদরিদ্র গরিব মানুষদের মাঝে শীতের কম্বল (শীতবস্ত্র) বিতরণ করেছেন। উক্ত কম্বল বিতরণে তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) সংগ্রামী সভাপতি সোহানুল হক পারভেজের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) উপদেষ্টা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক মিজানুর রহমান মিজান আরো উপস্থিত ছিলেন তানোর থানার মোড় আদর্শ বণিক সমিতির সাবেক সভাপতি এবং মেসার্স তসলিমা ইলেকট্রনিক্স এর প্রতিষ্ঠাতা পরিচালক শহিদুল ইসলাম (নান্টু)সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র দিয়ে সাধারণ মানুষের কাছে দারুণ ভাবে প্রশংসিত এবং এ কাজে তানোর সাংবাদিক ক্লাব পরিবার(টি.এস.সি)সম্মানিত উপদেষ্টা দৈনিক উপচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি নুরে ইসলাম মিলনের মমতাময়ী মা গভীরভাবে অসুস্থ  হওয়ায় দু-হাত ভরে দোয়াও কুড়ালেন,তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)স্থাপিত:২০১৯।

 

তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) সংগ্রামী সভাপতি সোহানুল হক পারভেজ  বলেন, অনেক শীত পড়েছে, গরিব মানুষের অনেক কষ্ট হচ্ছে। সেই কষ্ট অনুভব করেই গভীর শীতে আমি নিজে তাদের কাছে ছুটে গিয়েছি। রাস্তার পাশে ও গ্রামে থাকা প্রকৃত শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে কম্বল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি শীতার্তদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আশার আহবান জানান। সকলে যদি আমরা এসব অসহায় মানুষের পাশে দাঁড়াই তাহলে কষ্টে থাকা মানুষেরা উপকৃত হবেন। তাদের পাশে থাকা সকলের নৈতিক ও মানবিক দায়িত্ব বলেও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD