1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধামইরহাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কাশির সিরাপসহ চোরাকারবারি আটক। বগুড়ার সাংবাদিক আব্দুল হালিম মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন। নড়াইল ও কালিয়ায় পৃথক সংঘর্ষে যুবক নিহত আহত ১৫। কিশোরগঞ্জ কটিয়াদী তে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে বসতভিটা দখল চেষ্টার অভিযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে ।  রাজবাড়ীতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, দুই আসনে লড়বেন ১২ প্রার্থী। সদরপুরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন হস্তান্তর। সরকারি রাস্তা দখল করে বহুতল মার্কেট নির্মিত রাজশাহীতে পূর্বের ন্যায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আওয়াল! রাজশাহী-১ আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের, এগিয়ে বিএনপির শরীফ উদ্দিন।    

নেত্রকোণায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

নেত্রকোণায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন বলেছেন, আজকের যুবসমাজ আগামী দিনের ভবিষ্যত।
যুবসমাজকে আন্তরিকতা সহিত লেখাপড়া করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও মানবিক গুণাবলী সম্পন্ন ভালো মানুষ হতে হবে। আজকের এই নাগরিক সংবর্ধনা থেকে উদ্বুদ্ধ হয়ে তোমাদের মধ্য থেকে একজনও যদি প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতি হতে পারো, তবেই আজকের এ নাগরিক সংবর্ধনা সার্থক হবে।

তিনি আরও বলেন, বিচারপতিরা ইচ্ছে করলেই আইনের ব্যত্যয় ঘটিয়ে যা খুশি তা করতে পারে না। তাদেরকে আইন ও সংবিধানের ভিতর থেকেই বিচারকার্য পরিচালনা করতে হয়। বিচার প্রার্থীরা যাতে মামলার জট ও হয়রানির শিকার না হয়, তার জন্য বিচারকদের আরও সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত কাজ করতে হবে।

তিনি আরও বলেন, কিছু কিছু আইন আছে সময়ের পরিবর্তনের সাথে সাথে সংস্কার করতে হয়। তিনি এ ব্যাপারে আইন প্রনেতাদের সুদৃষ্টি কামনা করেন।

তিনি রবিবার (১ লা অক্টোবর) বিকাল ৫টায় সাতপাইস্থ স্টেডিয়াম মাঠে নেত্রকোণা পৌরসভা কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ, রাজনীতি ও শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ জনপদ নেত্রকোণার কৃতি সন্তান ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু, বাংলাদেশ সুপ্রীম কোর্টের (হাইকোর্ট) বিভাগের বিচারপতি কে এম কামরুল কাদের, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, নেত্রকোণা -৩ (কেন্দুয়া – আটপাড়া) আসানের সংসদ সদস্য অসিম কুমার উকিল, সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জাকিয়া পারভিন মনি, পরিকল্পনা কমিশনের সচিব (সদস্য) এ কে এম ফজলুল হক, সিনিয়র জেলা জজ মোঃ শাহজাহান কবির, বিচারক (সিনিয়র জেলা জজ) মোহাম্মদ ইফতেখার বিন আজিজ, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম কবীর, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় প্রমুখ।সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD