
আজিজুল ইসলাম প্রতিনিধিঃ
খুলনা জেলার কয়রায় ঘুগরাকাটি ফাজিল (ডিগ্রি) মাদরাসায় ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপনের দাবিতে ও শিক্ষকদের উপর গায়ে হাত তোলার প্রতিবাদে কর্মবিরতি পালিত হচ্ছে। সারা দেশের ন্যায় কয়রা উপজেলার সকল স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালিত হচ্ছে।
মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের প্রতিশ্রুতি অনুযায়ী ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপনের দাবিতে গতকাল ঢাকায় জাতীয় প্রেসক্লাবে লাগাতর অবস্থান কর্মসূচি পালিত হয়।কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় কিছু স্বৈরাচার আওয়ামী দোসর পুলিশ শিক্ষকদের উপর টিয়ারগ্যাস, গরম পানি ও ককটেল নিক্ষেপ করে। এখানে তারা ক্ষ্যান্ত হননি। এমনকি তারা জাতি গড়ার কারিগর পিতার সমতুল্য শিক্ষকদের উপর এক বর্বরোচিত হামলা করে। তারা ফিল্মিস্টাইলে শিক্ষকদের গলার কলার ধরে টেনে হেঁচড়ে মারতে মারতে নিয়ে যায়। এরা শেষ পর্যন্ত জাতির বিবেক শিক্ষকের গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করেনি। কি অপরাধ ছিল পিতৃ সমতুল্য এসব শিক্ষকদের! ধিক্কার জানাই এসব কুলাঙ্গার পুলিশদের। মানবতা আজ লণ্ঠিত হয়ে রাস্তার ধূলায় গড়াগড়ি খাচ্ছে। আমরা আজ লজ্জিত। একটি সভ্য দেশে এমন একটি ঘটনা কারও কাম্য নয়। উল্লেখ থাকে, গতকাল ১২ অক্টোবর বিকাল ৪ টা পর্যন্ত সরকার বাহদুরকে সময় বঁধে দেন বিভিন্ন ভাতার প্রজ্ঞাপন দেওয়ার জন্য। কিন্তু সরকার সে দিকে কোন নজর না দিয়ে দেশের কোমলমতি শিক্ষার্থীদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আজ ১৩ অক্টোবর সোমবার সকাল থেকে সারা দেশের প্রায় ৩০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছে। যতদিন সরকারের শুভ বুদ্ধির উদয় ঘটবে তত দিন এই কর্মবিরতি চলবে।
শিক্ষকদের মূল দাবিগুলো হলো –
★২০% বাড়ি ভাড়া কমপক্ষে ৩০০০টাকা
★১৫০০ টাকা চিকিৎসা ভাতা সর্ব নিম্ন
★কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতা
★ পযায়ক্রমে সকল বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ করা
আন্দোলনরত শিক্ষকরা জানান, অনতিবিলম্বে এসব ভাতার প্রজ্ঞাপন না হলে এক মাস বা এক বছর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন। তারা ২০% বাড়ি ভাড়ার ১% ও কম কম হলে কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে ঘরে ফিরে যাবেন না। তারা আরও বলেন, জুলাই বিপ্লবের ক্ষত শুকাতে না শুকাতে সরকার আবার স্বৈরাচার এর মত আচরণ করছে। অনতিবিলম্বে কুলাঙ্গার পুলিশদের বিচারের দাবি জানান।