1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৮ বার পঠিত

 

মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি ঃ নোয়াখালী ৪ আসন সদর সুবর্ণচরের এমপি পদ প্রার্থী সোহাগ চৌধুরীর উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ ২৮ শে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বাদ আসর। উক্ত অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন নোয়াখালী ৪ এমপি পদ প্রার্থী সোহাগ চৌধুরী। পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এম এ রাশেদ।উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক পানু ভাই, ধর্ম সম্পাদক কবি আলমগীর, কেন্দ্রীয় উপকমিটির সদস্য বীর মুক্তিযোদ্বা মমতাজ হুসেন চৌধুরী ,জাতীয় কমিটির সদস্য মিজান,কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য শিল্পী সাজু সহ তিন শতাধিক মুসল্লী। দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম মাওলানা ইসহাক।সভাপতির বক্তব্য সাবেক ছাত্র নেতা সোহাগ চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রীর জীবনের উপর আলোচনা করেন। মাননীয় প্রধানমন্ত্রীর কঠিন সময় স্মরন করেন। সোহাগ চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যে এবং দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের এমপি মহোদয়ের সুস্বাস্থ্যে এবং দীর্ঘায়ু কামনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD