1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন মহেশপুর সীমান্তে মানব পাচারের অভিযোগে দুই দালাল গ্রেপ্তার রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ গাইবান্ধা ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গাইবান্ধায় টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে নিম্ন আয়ের মানুষ আগাম ধানসহ উঠতি ফসলের ক্ষতির আশঙ্কা, ব্যাহত জনজীবন। ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক চোরাকারবারী দেবিদ্বারে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি ঘোষণা নড়াইলে জাসাস নেতা হত্যার প্রতিবাদে বান্দরবানে জেলা জাসাসের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ বৃষ্টিতে সড়কের বেহাল দশা,নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটে দুর্ভোগ পথচারীরা। ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যুক্তিক স্থানে স্থাপনের দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, হেঁয়াকোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ খাগড়াছড়িতে মাটি খননের সময় মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী

র‌্যাব-৫ এর অভিযানে দুর্গাপুরে হত্যা মামলার তিন আসামি গ্রেফতার। 

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীর দুর্গাপুরে হত্যা মামলার আসামি ওয়াজেদ আলীকে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। শুক্রবার (২৯ আগস্ট) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এ তথ্য নিশ্চিত করে।

গ্রেফতারকৃতরা হলেন, জিয়াউর রহমান (৪৬), জয়নাল হক (৫৩) ও নজরুল ইসলাম (৬০)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হোজা অনন্তকান্দী গ্রাম থেকে তাদের আটক করা হয়। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৫ জানায়, চলতি বছরের ১৪ মে ওই গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে হাসিবুর নামে এক ব্যক্তি নিহত হন। পরদিন থানায় হত্যা মামলা হয়, যেখানে ওয়াজেদ আলীকে আসামি করা হয়েছিল। পরে তিনি গ্রেফতারের পর জামিনে মুক্ত হয়ে এলাকায় অবস্থান করছিলেন। এরপর গত ১০ আগস্ট দুপুরে ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে হোজা বিলে পানবরজে কাজ করছিলেন। এসময় গ্রামের প্রায় ৩০-৩৫ জন লাঠি, রড, হাঁসুয়া ও রামদা দিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী নতুন করে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে তিনজনের সম্পৃক্ততা প্রমাণিত হলে র‌্যাব-৫ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD