1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিক হাদী ও তপুর জামিন নান্দনিক চট্টগ্রাম গড়তে পরিচ্ছন্নতার পাশাপাশি মানুষের নিরাপত্তাও জরুরি: ডিসি জাহিদ রূপগঞ্জে ৪০ বছরের পুরোনো রাস্তা পরিদর্শনে প্রশাসক নুরনবী ভূঁইয়া, দ্রুত সংস্কারের আশ্বাস বগুড়ার দুপচাঁচিয়ায় পুষ্প রথযাত্রা অনুষ্ঠিত দেশে থেকেই জনগণের উন্নয়নে কাজ করবে গাইবানধায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া জেলা এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন, সভাপতি নাজির হোসেন রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন মহেশপুর সীমান্তে মানব পাচারের অভিযোগে দুই দালাল গ্রেপ্তার রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ গাইবান্ধা ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গাইবান্ধায় টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে নিম্ন আয়ের মানুষ আগাম ধানসহ উঠতি ফসলের ক্ষতির আশঙ্কা, ব্যাহত জনজীবন।

মহেশপুর সীমান্তে মানব পাচারের অভিযোগে দুই দালাল গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

 

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে মানব পাচারের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার পিপুলবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির আওতাধীন পিপুলবাড়িয়া গ্রামের উজ্জল মিয়ার ছেলে মো. সাকিবুল (৩০) এবং একই গ্রামের সফি উদ্দিনের ছেলে মো. রিয়াজ উদ্দিন (২৮)।

৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ কুসুমপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬১/১৮-আর থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। কুসুমপুর বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নিজ নিজ বাড়ি থেকে সাকিবুল ও রিয়াজ উদ্দিনকে আটক করা হয়।

বিজিবি জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মহেশপুর থানায় মানব পাচার ও পাসপোর্ট আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।

এ বিষয়ে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বলেন মহেশপুর সীমান্তে মাদক ও মানব পাচারসহ বিভিন্ন অপরাধ দমনে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD