1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিচারের কাঠগড়ায় অপ্রতিম হত্যার ৪ আসামি, শুনানি ২৯ নভেম্বর দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড মাদক সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড ছাত্রদল নেতা রনির বাবার মৃত্যুতে কলেজ ছাত্রশিবিরের শোক চাঁদপুরে ৯ ও ১৪ মাসে কোরআনের হাফেজ হলো দুই শিশু ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিক হাদী ও তপুর জামিন নান্দনিক চট্টগ্রাম গড়তে পরিচ্ছন্নতার পাশাপাশি মানুষের নিরাপত্তাও জরুরি: ডিসি জাহিদ রূপগঞ্জে ৪০ বছরের পুরোনো রাস্তা পরিদর্শনে প্রশাসক নুরনবী ভূঁইয়া, দ্রুত সংস্কারের আশ্বাস বগুড়ার দুপচাঁচিয়ায় পুষ্প রথযাত্রা অনুষ্ঠিত দেশে থেকেই জনগণের উন্নয়নে কাজ করবে গাইবানধায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া জেলা এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন, সভাপতি নাজির হোসেন

ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিক হাদী ও তপুর জামিন

  • প্রকাশিতঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

 

মাসুদুল হাসান মাসুদ,ভূঞাপুর উপজেলা প্রতিনিধি:

 

টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় তিন আইনজীবীর নেতৃত্বে কয়েকজন আইনজীবীর আইনি লড়াইয়ে জামিন পেয়েছেন কারাগারে থাকা দুই সাংবাদিক হাদী চকদার ও আরিফুজ্জামান তপু।

 

বৃহস্পতিবার টাঙ্গাইলের নিম্ন আদালতে তাঁদের পক্ষে জামিন আবেদন পরিচালনা করেন অ্যাডভোকেট করিম মিয়া, অ্যাডভোকেট মইদুল ইসলাম ও অ্যাডভোকেট রেহবুব মতিন ইফাদ সহ আরও কয়েকজন আইনজীবী।

 

শুনানি শেষে বিজ্ঞ আদালত ওই দুই সাংবাদিকের জামিন মঞ্জুর করেন। পরদিন শুক্রবার সকালে জামিন আদেশ কার্যকর হলে তাঁরা কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ নিজ এলাকায় ফিরে যান।

 

জামিনে মুক্তি পাওয়া দুই সাংবাদিক হলেন চ্যানেল এস টেলিভিশনের ভূঞাপুর প্রতিনিধি হাদী চকদার এবং দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ডিজিটাল বিভাগের সংবাদদাতা আরিফুজ্জামান তপু।

 

জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে মাহিন নামের এক ব্যক্তি ভূঞাপুর থানায় সাংবাদিক হাদী চকদার ও আরিফুজ্জামান তপুসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। ভূঞাপুর থানার মামলা নম্বর ০৯ এবং জিআর মামলা নম্বর ১৩৫/২০২৬। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৩৪২, ৩৬৫, ৩৮৪, ৩৮৬, ৩৮৯ ও ৩৪ ধারায় রুজু করা হয়।

 

মামলা দায়েরের পর দুই সাংবাদিক আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।

 

সাংবাদিকদের দাবি, একটি বিয়ের অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাহিনসহ কয়েকজনের বিরুদ্ধে ডিজিটাল মাধ্যমে প্রতারণামূলক কর্মকাণ্ডের (অনলাইনে পর্নোগ্রাফির মাধ্যমে অবৈধ ডলার আয়) বিষয়ে তাঁরা তথ্য পান। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোনে সন্দেহজনক ছবি ও তথ্য দেখতে পান তাঁরা। এসব বিষয় অনুসন্ধান এবং ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করেই তাঁদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন ওই দুই সাংবাদিক।

 

তবে মামলার অভিযোগ ও সাংবাদিকদের পাল্টা দাবির বিষয়ে এখনো আদালতে চূড়ান্ত বিচারিক সিদ্ধান্ত হয়নি। বিষয়টি বিচারাধীন অবস্থায় রয়েছে।

 

গত বৃহস্পতিবার টাঙ্গাইলের নিম্ন আদালতে তাঁদের পক্ষে জামিনের আবেদন পরিচালনা করেন অ্যাডভোকেট করিম মিয়া, অ্যাডভোকেট মইদুল ইসলাম ও অ্যাডভোকেট রেহবুব মতিন ইফাদ সহ আরও কয়েকজন আইনজীবী। বিকেলে শুনানি শেষে বিজ্ঞ আদালত তাঁদের জামিন আবেদন মঞ্জুর করে মুক্তির আদেশ দেন। পরদিন শুক্রবার সকালে আদালতের এ জামিন আদেশ কার্যকর হলে তাঁরা কারামুক্ত হন।

 

কারামুক্তির পর বর্তমানে দুই সাংবাদিক নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। তাঁরা জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই নিজেদের নির্দোষ প্রমাণ করতে চান। তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলাটিকে মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেন তাঁরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD