
দেবিদ্বার উপজেলা প্রতিনিধি:
কুমিল্লা দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের গজারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য সেবনের অপরাধে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সেপারা গ্রামের জমির হোসেনের ছেলে আল আমিন (২৪) এবং গজারিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রায়হান (২৬)। তাঁরা দুজনই উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাসিন্দা।
অভিযানকালে মাদকদ্রব্য সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও সেবন প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, দেবিদ্বারের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।