1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনা পর কয়েকটি বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ; প্রশাসন বলছে বানোয়াট কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বাঘারপাড়ায় টানা বৃষ্টিতে পানির নিচে পাঁকা ধান, দুশ্চিন্তায় কৃষক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর ফসলহানির অভিযোগ” বগুড়া জেলা এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তিন শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক বিচারের কাঠগড়ায় অপ্রতিম হত্যার ৪ আসামি, শুনানি ২৯ নভেম্বর দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড মাদক সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড ছাত্রদল নেতা রনির বাবার মৃত্যুতে কলেজ ছাত্রশিবিরের শোক চাঁদপুরে ৯ ও ১৪ মাসে কোরআনের হাফেজ হলো দুই শিশু ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিক হাদী ও তপুর জামিন নান্দনিক চট্টগ্রাম গড়তে পরিচ্ছন্নতার পাশাপাশি মানুষের নিরাপত্তাও জরুরি: ডিসি জাহিদ

বাঘারপাড়ায় টানা বৃষ্টিতে পানির নিচে পাঁকা ধান, দুশ্চিন্তায় কৃষক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর ফসলহানির অভিযোগ”

  • প্রকাশিতঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর):

 

কয়েক দিন আগেও মাঠজুড়ে কৃষকদের কঠোর পরিশ্রমে ফলানো পাকা ধান বাতাসে দোল খাচ্ছিল। সোনালি ধানের সুবাসে ভরে উঠেছিল গ্রামের মাঠ-প্রান্তর। কৃষকের স্বপ্ন ছিল ঘরে তুলবেন বছরের কষ্টার্জিত ফসল। কিন্তু হঠাৎ বৃষ্টিপাতে সেই স্বপ্নে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যশোরের বাঘারপাড়া উপজেলার অধিকাংশ মাঠের পাকা ধানের ক্ষেত এখন পানিতে তলিয়ে রয়েছে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টির পানিতে অনেক জমির পাকা ধান ডুবে গেছে। ক্ষেতজুড়ে পানি জমে থাকায় ধান কেটে ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। দীর্ঘ সময় পানির নিচে থাকলে ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি ফলনেও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এতে উৎপাদন খরচ ও সারা বছরের পরিশ্রম পণ্ড হওয়ার শঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের।

বিশেষ করে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের বাগডাঙ্গা মাঠের কৃষকদের অভিযোগ, তাঁদের চাষের জমি তুলনামূলক উঁচু হওয়া সত্ত্বেও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে যায়। এ কারণে প্রতিবছরই বৃষ্টির মৌসুমে তাঁদের ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কৃষকদের দাবি, কৃষি বিভাগের উদ্যোগে মাঠের কোলঘেঁষে একটি পানি নিষ্কাশন ড্রেন খনন করে সেটি পার্শ্ববর্তী নদীর সঙ্গে সংযুক্ত করা হলে সহজেই জমে থাকা পানি বেরিয়ে যেতে পারে। এতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হবে এবং রক্ষা পাবে মাঠের পাকা ধানসহ অন্যান্য ফসল।

কৃষকদের প্রত্যাশা, তাঁদের দীর্ঘদিনের এই সমস্যার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবে। তা না হলে প্রতিবছরই বৃষ্টির পানিতে ফসল হারানোর আশঙ্কা থেকে যাবে।

সাঈদ ইবনে হানিফের রিপোর্ট।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD