1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবিক ওসি উত্তম কুমার ঘোষের সহযোগিতায় পরিবারের কাছে ফিরলেন নীলফামারীর জোবেদা ক্রেতা সেজে ৮ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত- ৩,আহত-২ বিএমডিএর ৯ নির্বাহী প্রকৌশলীকে দুদকের তলব অতিরিক্ত উন্নয়ন নয়, বগুড়ার ২০ বছরের বঞ্চনার অবসান চান প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি’ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে আমরা রাজশাহী নগরীকে এগিয়ে নিয়ে যাব ঃ রাসিক প্রশাসক **সিলেটে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুতে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর গভীর শোক* রাজবাড়ীতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন; সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, কুমারেশ বিশ্বাস রাজশাহীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু

পাংশায় গলায় ফাঁস নিয়ে বৃদ্ধার আত্মহত্যা

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২২৮ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার মো: মিজানুর রহমানঃ

রাজবাড়ীর পাংশায় গলায় ফাঁস নিয়ে ফাতেমা খাতুন (৬৫) নামে বৃদ্ধার আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা খাতুন বাগদুলী গ্রামের মৃত লাল চাঁদ এর স্ত্রী।

জানা যায়, বুধবার ভোরে রাত ০৪ টা থেকে ০৫ টা ৩০ এর মধ্যে কোনো এক সময়ে নিহতের নিজ ব্যবহৃত ওড়না দিয়ে নিজ বাড়িতে পরিত্যক্ত চৌচালা ঘরের ভিতরে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছিলেন।

নিহতের ছেলের বউ আফিয়া খাতুন বলেন, আমি আমার শাশুড়ী কে ফজরের নামাজ পড়ার জন্য ডাক দিতে যেয়ে দেখি আমার শাশুড়ী ঘরে নেই। পরে তাকে খোঁজাখুঁজি করতে থাকি এবং দেখি আমাদের পরিত্যক্ত চৌচালা ঘরের বাশেঁর আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে সে। সেসময় আমি চিৎকার করে সবাইকে ডাক দিলে আমাদের বাড়ির লোকজন সহ বাড়ির আশেপাশের লোকজন এসে বটি দিয়ে গলার ওড়না কেটে নিচে নামিয়ে দেখি আমার শাশুড়ী আর বেঁচে নেই।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সংবাদ পেয়ে থানা পুলিশের একটি ইউনিট ঘটনাস্থিলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা মনে হলেও ময়না তদন্ত রিপোর্ট ছাড়া মৃত্যুর প্রকৃত কারন বলা সম্ভব হচ্ছে না। নিহত ফাতেমা খাতুন দির্ঘদিন যাবত অসুস্থ্য ও মানষিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD