1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনা পর কয়েকটি বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ; প্রশাসন বলছে বানোয়াট কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বাঘারপাড়ায় টানা বৃষ্টিতে পানির নিচে পাঁকা ধান, দুশ্চিন্তায় কৃষক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর ফসলহানির অভিযোগ” বগুড়া জেলা এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তিন শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক বিচারের কাঠগড়ায় অপ্রতিম হত্যার ৪ আসামি, শুনানি ২৯ নভেম্বর দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড মাদক সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড ছাত্রদল নেতা রনির বাবার মৃত্যুতে কলেজ ছাত্রশিবিরের শোক চাঁদপুরে ৯ ও ১৪ মাসে কোরআনের হাফেজ হলো দুই শিশু ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিক হাদী ও তপুর জামিন নান্দনিক চট্টগ্রাম গড়তে পরিচ্ছন্নতার পাশাপাশি মানুষের নিরাপত্তাও জরুরি: ডিসি জাহিদ

রাজশাহীতে র‍্যাব-৫ এর অভিযানে নকল টাকা চক্রের মূলহোতা গ্রেফতার।                  

  • প্রকাশিতঃ বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩৬২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীতে নকল টাকা চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। মঙ্গলবার সন্ধ্যার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাল নোটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম মোঃ শহিদুল ইসলাম (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার হাট বাকইল গ্রামের বাসিন্দা। বুধবার দুপুরে র‍্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে টাকার বান্ডিলের মাঝে নকল নোট মিশিয়ে আসছিল। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি’র গোয়েন্দা দল চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে হাতেনাতে আটক করে। অভিযানে শহিদুল ইসলামের কাছ থেকে নগদ ৯,০০০ টাকা উদ্ধার করা হয়, যার মধ্যে ৫,০০০ টাকার নোট জাল বলে প্রমাণিত হয়।

এছাড়াও একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল ইসলাম স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে একটি চোরাচালান সিন্ডিকেটের মূলহোতা হিসেবে নকল টাকা প্রস্তুত ও বাজারজাত করণের সঙ্গে জড়িত ছিলেন।

র‍্যাব-৫ জানিয়েছে, আটক শহিদুল ইসলামের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ অভিযানের মাধ্যমে জনস্বার্থে প্রতারণামূলক নকল টাকা চক্রের বড় ধরনের কার্যক্রম ভেস্তে দিয়েছে র‍্যাব-৫।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD