1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ছদ্মবেশী- পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ বড়াইগ্রামে ধানখেত থেকে অচেতন অবস্থায় রাবি শিক্ষার্থী উদ্ধার, বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন গাইবান্ধার ধাপেরহাটে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার মান্দায় ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,গ্রেপ্তার সাইফ উদ্দিন অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম ‘বগুড়ার শিবগঞ্জে মসলা চাষিদের প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ’ নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনা পর কয়েকটি বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ; প্রশাসন বলছে বানোয়াট কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বাঘারপাড়ায় টানা বৃষ্টিতে পানির নিচে পাঁকা ধান, দুশ্চিন্তায় কৃষক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর ফসলহানির অভিযোগ” বগুড়া জেলা এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন

বান্দরবানের লামায় পাহাড় ধস, লামামুখ – রাজবাড়ী সড়ক যোগাযোগ বন্ধ

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

 

মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানের লামা উপজেলায় টানা বৃষ্টির কারণে লামামুখ এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। গভীর রাতে টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। তবে পাহাড় ধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (২৮ জুলাই) ভোর রাতে লামা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লামামুখ-রাজবাড়ী সড়কে এই ধসের ঘটনা ঘটে, যার ফলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে পাহাড়ের মাটি আলগা হয়ে যাওয়ায় এই ধসের ঘটনা ঘটে। ভোর রাতে হঠাৎ করেই সড়কের ওপর বিশাল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ে। এতে লামামুখ থেকে রাজবাড়ী পর্যন্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, ভোর রাতে হঠাৎ করেই সড়কের ওপর বিশাল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা বিষয়টি দ্রুত স্থানীয় প্রশাসনকে জানাই। সড়কটির দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা এবং লামামুখ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করেন। দ্রুত মাটি ও পাথর সরিয়ে নিলে স্থানীয়দের চলাচল স্বাভাবিক হবে।

ঘটনাস্থল তাৎক্ষণিক পরিদর্শন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। তিনি বলেন, এখানে বড় একটি পাহাড় ধসে পড়েছে। লামা উপজেলা পরিষদ ও পৌরসভার পক্ষে একা এতো মাটি দ্রুত সরিয়ে নেওয়া মতো লজিস্টিকস নেই। আমরা এ বিষয়ে সেনাবাহিনী, জেলা প্রশাসক ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছি। সকলের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত মাটি সরিয়ে নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD