
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :রবিউল হকঃ
নওগাঁর মান্দায় আটটি সাজা পরোয়ানাভুক্ত দীর্ঘ ১০ বছরের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার শালদহ গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাইফ উদ্দিন বিশ্বাস (৫৫)। তিনি শালদহ গ্রামের মৃত কসিম উদ্দিন বিশ্বাসের ছেলে।
মান্দা থানা-পুলিশ সূত্রে জানা যায়, সাইফ উদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আটটি সিআর ও এসসি সাজা পরোয়ানা ছিল। এসব পরোয়ানা মাথায় নিয়ে তিনি দীর্ঘ ১০ বছর ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৈরী আবহাওয়ার মধ্যেই মান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মজিবর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাঁকে নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে।
পরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।