1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯৯ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

পুরান ঢাকার মিটফোর্ডে সোহাগ হত্যায় ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ

  • প্রকাশিতঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১১০ বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে পাথর মেরে ও কুপিয়ে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে কিশোরগঞ্জ। এ ঘটনায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শুক্রবার (১১ জুলাই) রাতে শহরের শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, “এই হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিকে নয়, পুরো সমাজকে হতভম্ব করেছে। এটি রাষ্ট্রীয় নিরাপত্তার চরম ব্যর্থতার প্রতিফলন।” তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীন। তিনি বলেন, “আমরা চাই এই জঘন্য হত্যার সুষ্ঠু বিচার হোক এবং এ ধরনের অপরাধ যেন আর না ঘটে—সেই নিশ্চয়তা রাষ্ট্রকে দিতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ শতাধিক নেতাকর্মী।

সোহাগ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আরও কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD