1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

সিরাজগঞ্জ এর যৌথ অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ০২ জন আসামী গ্রেফতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২২০ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। 

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এবং সিপিএসসি, রাজশাহী এর যৌথ অভিযানে হত্যা মামলার এজাহার নামীয় ০১ নম্বর পলাতক আসামী মোঃ আরফাজুল (৫০), পিতা-মোঃ সিদ্দিক আলী বিশ্বাস ও ০৪  নম্বর আসামী মোসা: গাজলি বেগম (৪৫) স্বামি :- মোঃ আরফাজুল  , উভয়ের সাং-মোবারকপুর  থানা- শিবগঞ্জ জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে ২৬ জুন ২০২৫ ইং তারিখ :- ৫ ঘটিকার সময় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার শাহমখদুম আবাসিক এলাকা হতে গ্রেফতার করে। 

ঘটনা সূত্রে জানা যায়, ইং ১৩/০৬/২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭.০০ তার সময়   এজাহারনামীয় আসামীদের সহিত ছাদের পানি ফেলাকে কেন্দ্র করে শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের ধবপুকুর বাজারে ০১ নম্বর আসামির বাড়ি সংলগ্ন খাবার হোটেলের সামনে স্থানীয় গণ্যমান্নবক্তিদের উপস্থিতিতে সালিশ বিচার বসে ।উক্ত সালিশ চলাকালে আসামীদের সাথে বাদীর স্বামি মোঃ নজরুল ইসলামের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে এজাহারনামিও ধৃত ০১ নম্বর আসামী আরফাজুলের হুকুমে অন্যান্য আসামিগণ মারাত্মক দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বাদীর স্বামিকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারপিট শুরু করে। এজাহারনামীয় দুই নম্বর আসামির হাতে থাকা ধারালো চাকু দ্বারা বাদীর স্বামীকে হত্যার উদ্দেশ্যে  পেটে আঘাত করে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে । বাদীর স্বামী মাটিতে পড়ে গেলে ৩ ,৪, ৫ ,নম্বর আসামির  হাতে থাকা লাঠি ও লোহার রড দ্বারা বাদীর স্বামীর মৃত্যু নিশ্চিত করার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারপিট করে শরীরে ছিলা, ফুলা জখম করে । বাদীর স্বামীকে রক্ষার জন্য বাঁদির ভাসুরের ছেলে মোঃ সুজন আলী (৩৫) আগাইয়া গেলে দুই নম্বর আসামীর হাতে থাকা ধারালো চাকু দ্বারা বাদীর ভাসুরের  ছেলে সুজনকে হত্যার উদ্দেশ্যে গলায় সজোরে আঘাত করে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে । বাদীর স্বামী মৃত নজরুল ইসলাম ও জখমী সুজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদীর স্বামীকে মৃত ঘোষণা করেন এবং জখমী  সুজন চিকিৎসা গ্রহণ করেন । উক্ত ঘটনায় ভিক্টিম মৃত নজরুল ইসলামের স্ত্রী মোসাম্মৎ সাহানারা (৪৫) বাদী হয়ে শিবগঞ্জ থানায় ৬ জন সহ অজ্ঞাতনামা  আরো ৪/৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে । গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD