রাজশাহী ব্যুরোঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এবং সিপিএসসি, রাজশাহী এর যৌথ অভিযানে হত্যা মামলার এজাহার নামীয় ০১ নম্বর পলাতক আসামী মোঃ আরফাজুল (৫০), পিতা-মোঃ সিদ্দিক আলী বিশ্বাস ও ০৪ নম্বর আসামী মোসা: গাজলি বেগম (৪৫) স্বামি :- মোঃ আরফাজুল , উভয়ের সাং-মোবারকপুর থানা- শিবগঞ্জ জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে ২৬ জুন ২০২৫ ইং তারিখ :- ৫ ঘটিকার সময় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার শাহমখদুম আবাসিক এলাকা হতে গ্রেফতার করে।
ঘটনা সূত্রে জানা যায়, ইং ১৩/০৬/২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭.০০ তার সময় এজাহারনামীয় আসামীদের সহিত ছাদের পানি ফেলাকে কেন্দ্র করে শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের ধবপুকুর বাজারে ০১ নম্বর আসামির বাড়ি সংলগ্ন খাবার হোটেলের সামনে স্থানীয় গণ্যমান্নবক্তিদের উপস্থিতিতে সালিশ বিচার বসে ।উক্ত সালিশ চলাকালে আসামীদের সাথে বাদীর স্বামি মোঃ নজরুল ইসলামের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে এজাহারনামিও ধৃত ০১ নম্বর আসামী আরফাজুলের হুকুমে অন্যান্য আসামিগণ মারাত্মক দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বাদীর স্বামিকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারপিট শুরু করে। এজাহারনামীয় দুই নম্বর আসামির হাতে থাকা ধারালো চাকু দ্বারা বাদীর স্বামীকে হত্যার উদ্দেশ্যে পেটে আঘাত করে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে । বাদীর স্বামী মাটিতে পড়ে গেলে ৩ ,৪, ৫ ,নম্বর আসামির হাতে থাকা লাঠি ও লোহার রড দ্বারা বাদীর স্বামীর মৃত্যু নিশ্চিত করার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারপিট করে শরীরে ছিলা, ফুলা জখম করে । বাদীর স্বামীকে রক্ষার জন্য বাঁদির ভাসুরের ছেলে মোঃ সুজন আলী (৩৫) আগাইয়া গেলে দুই নম্বর আসামীর হাতে থাকা ধারালো চাকু দ্বারা বাদীর ভাসুরের ছেলে সুজনকে হত্যার উদ্দেশ্যে গলায় সজোরে আঘাত করে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে । বাদীর স্বামী মৃত নজরুল ইসলাম ও জখমী সুজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদীর স্বামীকে মৃত ঘোষণা করেন এবং জখমী সুজন চিকিৎসা গ্রহণ করেন । উক্ত ঘটনায় ভিক্টিম মৃত নজরুল ইসলামের স্ত্রী মোসাম্মৎ সাহানারা (৪৫) বাদী হয়ে শিবগঞ্জ থানায় ৬ জন সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে । গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM