1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

শ্রীপুরে যুবলীগ নেতার স্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হওয়ায় এলাকাবাসীর সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

 

মুজাহিদ শেখ, শ্রীপুর প্রতিনিধিঃ

মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক ও দ্বাদশ সংসদ নির্বাচন ও স্থানীয় নির্বাচনের রাতে ভোট ডাকাতি করা সেন্টার কমিটির সহ-সম্পাদক হুমাযুন বিশ্বাসের স্ত্রী জিনাত সুলতানা চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হওয়ায় বিদ্যায়ের ছাত্র/ছাত্রী অভিভাবকগণ ও এলাকাবাসি সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার বিকেলে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মঠবাড়ীতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বিদ্যালয়টির সাবেক অভিভাবক সদস্য ও স্থানীয় বিএনপি নেতা আকরাম হোসেন।

এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ওয়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার মোল্যা, সাবেক সহ-সভাপতি রুহুল আমিন শেখ, দারিয়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রোকনুজ্জামান বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর দেশ ব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়।
পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বিদ্যালয়গুলোর অ্যাটাক কমিটির গঠনের লক্ষ্যে চাহিদা চাওয়া হয়।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চার মাসের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার মন্ডল এর কাছে এডহক কমিটির চাহিদা চেয়ে পাঠান। প্রধান শিক্ষক জীবন কুমার মন্ডল আরিফা আক্তার, জিনাত সুলতানা ও সুজিত কুমার মন্ডল এর নাম মাগুরা জেলা প্রশাসকের মাধ্যমে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রেরণ করেন।
পরবর্তীতে গত ৩রা জুন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয়ের পরিদর্শক জনাব ডক্টর মোঃ কামরুজ্জামান এর স্বাক্ষরিত এক পত্রে সভাপতি হিসেবে জিনাত সুলতানা,শিক্ষক প্রতিনিধি হিসেবে বাবুল কুমার বিশ্বাস, অভিভাবক সদস্য হিসেবে মাসুদ মোল্লা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার মন্ডলকে সদস্য সচিব ছয় মাসের জন্য এডহক কমিটি অনুমোদন দেয়া হয়।
বিষয়টি এলাকাতে জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে চরম খুব উত্তেজনা বিরাজ করছে।

তারা আরো বলেন, ইউনিয়ন যুবলীগ নেতা হুমায়ুন বিশ্বাসের স্ত্রী জিনাত সুলতানা সভাপতি হিসেবে অনুমোদন পাওয়ায় এলাকায় যে উত্তেজনা বিরাজ করছে এতে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বক্তারা উপস্থিত সাংবাদিকদের কে উদ্দেশ্য করে বলেন, আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ জানিয়ে বলছি ফ্যাসিবাদ স্বৈরাচার আওয়ামী যুবলীগের দোসর হুমায়ুন বিশ্বাসের স্ত্রী যাতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের কোন পথ পদবীতে থেকে তাদের অসৎ উদ্দেশ্য হাসিল না করতে পারে ও উক্ত এডহক কমিটিতে না থাকতে পারে সে বিষয়ে আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD