1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

রাজশাহী নির্বাচন অফিসে নাগরিক সেবায় ঘুষ লেনদেনের প্রমাণ পেল দুদক

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহীঃ

রাজশাহী নির্বাচন অফিসে সাধারণ মানুষকে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে নতুন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি, ভোটার তালিকায় নাম স্থানান্তরসহ নানা সেবা নিতে গিয়ে এমন অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক

সোমবার (২৩ জুন) দুপুরে রাজশাহী জেলা নির্বাচন অফিসে অভিযান চালায় দুদক। অভিযানে নির্বাচন অফিসে কর্মরত আউটসোর্সিং কর্মীদের মাধ্যমে নগদ অর্থ লেনদেনের প্রমাণ মেলে।

দুদকের রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক আমীর হোসেন বলেন, আমরা সরেজমিনে গিয়ে নগদ টাকা নেওয়ার দুটি ঘটনার সত্যতা পেয়েছি। যারা আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করছে, তারা নতুন এনআইডি, ভোটার স্থানান্তরসহ বিভিন্ন সেবার ক্ষেত্রে জনপ্রতি ২৩০ টাকা করে নিচ্ছে। আমরা এ বিষয়ে দুদুক কমিশনে লিখিত প্রতিবেদন পাঠাবো তবে বিষয়টি অস্বীকার করেছেন রাজশাহী সিটি করপোরেশনের আওতাধীন বোয়ালিয়া থানা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান।

তিনি বলেন, আমাদের অফিসে কেউ হয়রানির শিকার হন না, আমরা কারও কাছ থেকে টাকা নেই না। তবে পাসপোর্টের জন্য এনআইডি যাচাইয়ের কাজ অহেতুক আমাদের কাছে পাঠানো হয়। তখন বাইরে আউটসোর্সিংয়ে কাজ করা কিছু লোক দু’একশ টাকা নেয়। পাসপোর্ট অফিস চাইলে নিজেরাই এনআইডি যাচাই করতে পারে, সেটা না করে কেন আমাদের কাছে পাঠায়, বুঝতে পারি না।

জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, “দুদক যখন অফিসে আসে, আমি তখন একটি মিটিংয়ে ছিলাম। তাই বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে পারছি না।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, নির্বাচন অফিসে সেবা নিতে গিয়ে শুধু সময় নষ্ট নয়, অতিরিক্ত টাকা না দিলে কাজ সময়মতো হয় না। অনেক ক্ষেত্রেই আউটসোর্সিং কর্মীদের মাধ্যমে টাকা লেনদেন করতে বাধ্য হন তারা।

দুদকের এই অভিযান নির্বাচন অফিসে দীর্ঘদিন ধরে চলা অনিয়মের একটি বড় প্রমাণ হিসেবে দেখছেন সচেতন মহল। তাদের দাবি, তদন্তের পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে সাধারণ মানুষ এ ধরনের হয়রানির শিকার না হন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD