1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

ধামইরহাটে প্রশ্নপত্র চুরির প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিতঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৩০ বার পঠিত

 

ছাইদুল ইসলাম স্টাফ রিপোর্টার( নওগাঁ)

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির প্রতিবাদে নওগাঁর ধামইরহাটে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় ধামইরহাট বাজারের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় শিক্ষাবিদ, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে শিক্ষার্থীরা “প্রশ্নফাঁস বন্ধ কর”, “শিক্ষায় দুর্নীতি চলবে না”, “আমরা ন্যায় বিচার চাই” ইত্যাদি লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ জানায়
মানববন্ধনে বক্তব্য রাখেন নওগাঁ জেলার এনসিপির সদস্য আঃ রহমান , নুর আলম, ধামইরহাটের ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, আলমগীর হোসেন আরাফ, ধামইরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিফ আরাফাত অভি, উপজেলা ছাত্রদল নেতা উমর ফারুক রোমন, পৌর ছাত্রদল নেতা মওদুদ আহম্মেদ, ফয়সল আহমেদ, কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাকিম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সজীব, ইসলামী ছাত্র আন্দোলন ধামইরহাট শাখার সভাপতি কাওসার আহমেদ, ছাত্র অধিকার পরিষদ ধামইরহাট উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাকিল হোসেন প্রমুখ

বক্তারা বলেন, “প্রশ্নপত্র চুরি শিক্ষাব্যবস্থার ওপর আঘাত। এই চক্র ধরা না পড়লে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার।” তারা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD