1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

আমতলীতে সড়ক দূর্ঘটনায় বাবা মেয়েসহ নিহত তিন ও শিশুসহ আহত চার

  • প্রকাশিতঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

 

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

 

বরগুনার আমতলী- পটুয়াখালী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে ঢাকা থেকে কুয়াকাটা উদ্দেশ্যে ছেড়ে আসা ইকরা পরিবহন ও একটি ব্যাটারী চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকে থাকা দুই বাবা মেয়েসহ তিন যাত্রী নিহত এবং শিশুসহ ৪ জন আরোহী গুরুত্বর আহত হয়েছে।

নিহতরা হলেন উপজেলার গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার সিনিয়র শিক্ষক মৌলবী আঃ আজিজ (৫৫), তার মেয়ে মোছাদ্দিকা (২৫), বেয়াইন খালেদা (৪৫)। তাদের বাড়ী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামে।

প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২ টায় দিকে ঢাকা থেকে কুয়াকাটা উদ্দেশ্যে ছেড়ে আসা ইকরা পরিবহন (ঢাকা মেট্রো- ব -১৫-৮৯৫৩) নামের একটি দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন বাস আমতলী- পটুয়াখালী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে পাশর্^ রাস্তা (আকবারিয়া মাদ্রাসা সড়ক) স্থানে পৌছাইলে ওই রাস্তা দিয়ে মহাসড়কে উঠতে যাওয়া যাত্রী বোঝাই একটি ব্যাটারী চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইাজবাইকটি দুমড়ে-মচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা দুই আরোহী বাবা মেয়ে মারা যায়। শিশুসহ আহত হয় আরো ৫ জন। গুরুত্বর আহত খালেদা বেগমকে চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।

সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার তৎপরতা চালায়। স্থানীয়দের সহায়তায় নিহতদের উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD