1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

আরএমপি’র চন্দ্রিমা থানার অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানা।

 গ্রেপ্তারকৃত আসামি মো: বাদশা মিয়া (৩৭) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার মো: বাচ্চু শেখের ছেলে।

 ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: বাদশা মিয়ার বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। বাদশা মিয়াকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে চন্দ্রিমা থানা পুলিশ। গতকাল ১৩ জুন ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যায় চন্দ্রিমা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামি বাদশা মিয়া তার বাড়িতে অবস্থান করছে।

 তথ্য পাওয়ার পর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে এএসআই মো: আনোয়ার হোসেন ও তাঁর টিম গতকাল ১৩ জুন ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬টায় অভিযান পরিচালনা করে আসামি বাদশাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

 গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD