রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানা।
গ্রেপ্তারকৃত আসামি মো: বাদশা মিয়া (৩৭) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার মো: বাচ্চু শেখের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: বাদশা মিয়ার বিরুদ্ধে আরএমপি'র চন্দ্রিমা থানায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। বাদশা মিয়াকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে চন্দ্রিমা থানা পুলিশ। গতকাল ১৩ জুন ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যায় চন্দ্রিমা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামি বাদশা মিয়া তার বাড়িতে অবস্থান করছে।
তথ্য পাওয়ার পর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে এএসআই মো: আনোয়ার হোসেন ও তাঁর টিম গতকাল ১৩ জুন ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬টায় অভিযান পরিচালনা করে আসামি বাদশাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM