1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার। শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ।

শাহজাহান চৌধুরীকে চট্টগ্রাম-১৫ আসনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

 

নুরুল কবির স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃ

চট্রগ্ৰাম সাতকানিয়া উপজেলার কেরানীহাটের একটি রেস্টুরেন্টের হলরুমে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী আয়োজিত ‘চট্টগ্রাম-১৫ আসনের প্রার্থী ঘোষণা ও দায়িত্বশীল সমাবেশে এই ঘোষণা দেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এ নিয়ে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি— এই পাঁচ জেলার ২৩টি আসনেই প্রার্থী ঘোষণা করলো জামায়াত।

এর আগে গত ২৯ মে চট্টগ্রাম অঞ্চলের প্রার্থীদের পরিচিতি সভায় শাহজাহান চৌধুরীর প্রার্থিতা জানানো হলেও আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন ‘জন আকাঙ্ক্ষা পূরণ ও দেশের স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তুলতে জামায়াতে ইসলামি প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যে যেতে রাজি।

তিনি আরো বলেন নির্বাচন সামনে আসলে রাজনীতিতে অনেক মেরুকরণ হয়। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের মধ্যে সমঝোতার উদ্যোগ শুরু হয়েছে। আমরা চাই দেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হোক।

গোলাম পরওয়ার জানান জামায়াত ৩০০ আসনে প্রার্থী প্রস্তুত রেখেছে। তবে তিনি স্পষ্ট করে বলেন কোনো আসন কাউকে দেওয়া মানে স্থায়ীভাবে দিয়ে দেওয়া নয়। এটা জামায়াতের আসন দল যখন যাকে বলবে তিনিই প্রার্থী হবেন। প্রয়োজনে আমির সাহেবও তার আসন ছেড়ে দিতে পারেন।

আলোচনার এক পর্যায়ে তিনি বলেন রাজনীতিতে সমঝোতা প্রেমের মতো একতরফা হয় না উভয় পক্ষকে কিছু ছাড় দিতে হয়।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন অতীতে দিল্লিই নির্ধারণ করে দিত কে নির্বাচনে যাবে, কে জয়ী হবে। তাদের নির্দেশেই দেশ চলতো। তবে আগামী নির্বাচনে এমন শক্তিশালী সরকার গঠন করা হবে, যা দিল্লির প্রভাব মুক্ত থেকে জনগণের ইচ্ছায় পরিচালিত হবে এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।

তিনি বলেন জামায়াতে ইসলামী জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে দেশ পরিচালনা করতে প্রস্তুত। এজন্য দেশের আদর্শ ও মূল্যবোধকে যাতে কেউ ধ্বংস করতে না পারে সেজন্য দেশপ্রেমিক ও গণতান্ত্রিক ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা করে একটি বৃহত্তর ঐক্য গড়ে তোলে নির্বাচনের পরিবেশ তৈরির কাজ চলছে।

পরওয়ার বলেন ঐক্যের বারতা নিয়ে মুসলিম উম্মার ঐক্য গড়ে তুলে একটি ফ্যাসিবাদমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামের আমির জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ারুল আলম চৌধুরী এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি বদরুল হক।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম, মুহাম্মদ শাহজাহান, অধ্যাপক মুহাম্মদ আহসান উল্লাহ, নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য জাফর সাদেকসহ অনেকে।

বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমির ড হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারি সেক্রেটারি মুহাম্মদ ইসহাক, সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন, লোহাগাড়া উপজেলা আমির আসাদ উল্লাহ পৌরসভা আমির হামিদ উদ্দিন এবং ইসলামী ছাত্র শিবিরের দক্ষিণ জেলা সভাপতি আরমান হোসাইন।

মঞ্চে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া আবু নাছের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন কর্ম পরিষদ সদস্য আবুল ফয়েজ কামাল উদ্দিন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD