1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার। শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ।

ঐক্যই আমাদের শক্তি শিবগঞ্জে সাবেক ছাত্রদল নেতাদের ঈদ পুনর্মিলনী

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান ডিগ্রি কলেজ মাঠে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সাবেক ছাত্রদল নেতাকর্মীরা একত্রিত হন এক হৃদয়ছোঁয়া মিলনমেলায়। বুধবার (১২ জুন) আয়োজিত এ ঈদ পুনর্মিলনীতে মিলিত হন অতীতের রাজপথ কাঁপানো প্রায় ৩০০ নেতাকর্মী।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন আদিনা কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি মোহাম্মদ আলী। স্মৃতির অ্যালবামে ফিরে গিয়ে তিনি বলেন, “আমরা একসময় একসাথে স্বপ্ন দেখেছি একটি কল্যাণমুখী বাংলাদেশের। আজকের এই পুনর্মিলনী কেবল স্মৃতিচারণ নয়, বরং নতুনভাবে ঐক্যবদ্ধ হবার শপথ। কারণ, ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

সুনিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন মো. আবুল বাসার। প্রাণবন্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা ড. গোলাম আরিফ, আহসান হাবিব, এরফান আলী, হায়াতউদ্দৌলা, মো. তসিকুল আলম, মাসিউর রহমান বকুল, মো. তারিকুল ইসলাম, জার্জিস আলী, আবু সুফিয়ান, শহিদুল হক হায়দারী, মাহমুদুল হক হায়দারী ও মো. জাহিদসহ অনেকেই।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা অতীতে যেমন জাতির সংকটে সাহসী ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও তারা সমাজ থেকে সব ধরনের কলুষতা দূর করে একটি সুন্দর, সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

অনুষ্ঠানে নানা সময়ের নেতাদের মধ্যে হৃদ্যতা, সহমর্মিতা ও বন্ধুত্বের দৃশ্য ছিল চোখে পড়ার মতো। পুরনো দিনের রাজনীতি, সংগ্রাম ও সাফল্যের গল্পে মুখর ছিল চারপাশ। আলোচনা শেষে অংশগ্রহণকারীরা একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন, মিলনের এ উৎসব রঙিন করে তোলে একটি দীর্ঘ প্রতীক্ষিত দিন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD