1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার। শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ।

আক্কেলপুরে জামায়াতে ইসলামীর যুব ও ওলামা বিভাগের সমাবেশ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৮১ বার পঠিত

 

শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ

 

বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় ফেতনা হচ্ছে চাঁদাবাজি। সমাজের সর্বস্তরে একটি মহল চাঁদাবাজি করছে প্রতিনিয়ত। জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত দল। এ দলের নেতাকর্মীরা কেউ মাদক, চাঁদাবাজি, দখলদারি, টেন্ডারবাজিসহ কোনো ধরনের সামাজিক অপরাধের সঙ্গে জড়িত নয়। সব ফেতনা থেকে দেশকে মুক্ত করতে কুরআনের আইন প্রতিষ্ঠা জরুরি। তাই কুরআনের বাণী ঘরে ঘরে পৌঁছে দেওয়া প্রত্যেক মুমিনের ওপর ফরজ।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আক্কেলপুরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে জামায়াতে ইসলামীর উপজেলা যুব ও ওলামা বিভাগের সমাবেশে এসব কথা বলেছেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও  জেলা শাখার আমির ডা. মো. ফজলুর রহমান সাঈদ।

 

জেলা আমির ফজলুর রহমান সাঈদ বলেন, ইসলাম মহান আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ নয়। সমাজের সর্বস্তরে ইসলামি শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। কুরআন আল্লাহর বাণী। তাই কুরআনের বিধান ছাড়া মনুষ্য তৈরি সব বিধানই বাতিল। আগামী দিনে কুরআনের আইনে দেশ পরিচালিত হবে। আমরা বহুদিন পর অনুকূল পরিবেশ পেয়েছি, তাই  পবিত্র কুরআনের বাণী প্রত্যেক ঘরে পৌঁছাতে হবে। আলেম ওলামাদের ইসলামের সুমহান বাণী প্রচার করতে হবে।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের পাপের ভার পূর্ণ হওয়াই তাদের দলবলসহ পালিয়ে যেতে হয়েছে। ভারতের নির্দেশে জামায়াতে ইসলামীর শীর্ষ ১১ জন নেতাকে ফাঁসি দিয়েছে। নির্বিচারে বহু আলেম ওলামাদের হত্যা, গুম করেছে। ৫ই আগস্টের আগ পর্যন্ত ন্যায্য অধিকার আদায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের নির্মমভাবে হত্যা করেছে। তারা ইসলামকে শুধুমাত্র মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল।

ওলামা ও যুব সমাবেশে ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ, সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ, ওলামা বিভাগের জেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা শফিউল হাসান দিপু, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, সাখাওয়াত হোসেন সুইট, পৌর সেক্রেটারি রিপন হোসেন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD