1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার। শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ।

কয়রায় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত জাপান শীর্ষক মতবিনিময়

  • প্রকাশিতঃ বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

কয়রা,(খুলনা ) প্রতিনিধি

কয়রায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে”মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত জাপান” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বেলা ১১টায় কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের খাঁন সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজের মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শহীদ আব্দুল গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মোঃ আশরাফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী মোঃ আব্দুল অহিদ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পাইকগাছা,ভাগবাহ এইচ, বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির আলী গাইন ,মাওঃ আশরাফুল আলম, মোঃ আঃ রউফ, চান্নিচক কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ রাজিব কান্তি বাছাড়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিনমিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোশাররফ হোসেন,বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ একেএম আজহারুল ইসলাম।

সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন৷ । সভায় বক্তারা মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন । বিশেষ করে, জাপানে অভিবাসনের ক্ষেত্রে নিরাপদ ও বৈধ পন্থা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তারা মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD