1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক আটোয়ারীতে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার ভাঙ্গার সহিংসতার নেপথ্যে কারা, ‘ভাইরাস শহীদ’কে জিজ্ঞাসাবাদ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন লক্ষ্মীপুরে আহলালুল ওয়াস সুন্নাহ্ ফাউন্ডেশনের জেলা অডিশন অনুষ্ঠিত। পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সদরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি প্রাথমিক মেধা যাচাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে। বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন

প্রধান শিক্ষক আবুবকর ছিদ্দিকের বিরুদ্ধে সহকারী শিক্ষককের লকার ভেঙে  মালামাল লুট করার গুরুতর অভিযোগ করেছেন

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৬৫৫ বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

 

কিশোরগঞ্জ  সদরে আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবকর ছিদ্দিকের বিরুদ্ধে সহকারী শিক্ষককের লকার ভেঙে  মালামাল লুট করার গুরুতর অভিযোগ করেছেন উক্ত স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মোঃজোনায়েদ হোসেন৷জানা যায় ৫ই আগষ্ট ২০২৪ সালের ছাত্র আন্দোলনের ফলে প্রধান শিক্ষক দুর্নীতির দায়ে সাময়িকভাবে বহিস্কার করা হয়৷ আরও জানা যায় পুনরাই প্রধান শিক্ষক স্কুলের যোগদান করে বহিস্কার হওয়ার পিছনে সিনিয়র সহকারী শিক্ষক  মোঃজোনায়েদ হোসেন এর হাত আছে মনে করে  প্রতিহিংসায় অনৈতিকভাবে ১০ই ফেব্রুয়ারী তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠান যা বিধি মোতাবেক ছিল না৷জানা যায় এই বিষয়ে ভুক্তভোগী শিক্ষক জেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করে ৷পরবর্তীতে অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা শিক্ষা অফিস থেকে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আরজত আতরজান স্কুলের নামে একটি চিঠি ইস্যু করা হয় যা প্রধান শিক্ষক কো আমলে নেননি৷দীর্ঘদিন ভুক্তভোগী শিক্ষক স্কুলে অনুপস্থিত থাকার  সুযোগে প্রতিহিংসায় প্রধান শিক্ষক তার লকার ভেঙে সার্টিফিকেট ,নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় ৷এই বিষয়ে ভুক্তভোগী শিক্ষক জেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন বলে আমাদের জানান৷এই চুরির বিষয়ে স্কুলের প্রধান শিক্ষককের সাথে মুঠো ফোনে যোগোযোগ করা হলে ফোনে তাকে পাওয়া যায়নি৷তবে স্কুলের সহকারী প্রধান শিক্ষক হুমায়ুন কবীর এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এই বিষয়ে আমি কিছু বলতে পারি না সবই প্রধান শিক্ষক জানেন৷এই বিষয়ে ভুক্ত ভোগী শিক্ষকের সাথে কথা বললে তিনি বলেন প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক নিজেকে নিকলী আওয়ামী লীগের অনেক বড় নেতা দাবি করে স্কুলে অনেক অন্যায় ও দুর্নীতি করেছেন ৷আমি ভুক্তভোগী হিসেবে তার সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি। 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD