কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ সদরে আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবকর ছিদ্দিকের বিরুদ্ধে সহকারী শিক্ষককের লকার ভেঙে মালামাল লুট করার গুরুতর অভিযোগ করেছেন উক্ত স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মোঃজোনায়েদ হোসেন৷জানা যায় ৫ই আগষ্ট ২০২৪ সালের ছাত্র আন্দোলনের ফলে প্রধান শিক্ষক দুর্নীতির দায়ে সাময়িকভাবে বহিস্কার করা হয়৷ আরও জানা যায় পুনরাই প্রধান শিক্ষক স্কুলের যোগদান করে বহিস্কার হওয়ার পিছনে সিনিয়র সহকারী শিক্ষক মোঃজোনায়েদ হোসেন এর হাত আছে মনে করে প্রতিহিংসায় অনৈতিকভাবে ১০ই ফেব্রুয়ারী তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠান যা বিধি মোতাবেক ছিল না৷জানা যায় এই বিষয়ে ভুক্তভোগী শিক্ষক জেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করে ৷পরবর্তীতে অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা শিক্ষা অফিস থেকে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আরজত আতরজান স্কুলের নামে একটি চিঠি ইস্যু করা হয় যা প্রধান শিক্ষক কো আমলে নেননি৷দীর্ঘদিন ভুক্তভোগী শিক্ষক স্কুলে অনুপস্থিত থাকার সুযোগে প্রতিহিংসায় প্রধান শিক্ষক তার লকার ভেঙে সার্টিফিকেট ,নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় ৷এই বিষয়ে ভুক্তভোগী শিক্ষক জেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন বলে আমাদের জানান৷এই চুরির বিষয়ে স্কুলের প্রধান শিক্ষককের সাথে মুঠো ফোনে যোগোযোগ করা হলে ফোনে তাকে পাওয়া যায়নি৷তবে স্কুলের সহকারী প্রধান শিক্ষক হুমায়ুন কবীর এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এই বিষয়ে আমি কিছু বলতে পারি না সবই প্রধান শিক্ষক জানেন৷এই বিষয়ে ভুক্ত ভোগী শিক্ষকের সাথে কথা বললে তিনি বলেন প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক নিজেকে নিকলী আওয়ামী লীগের অনেক বড় নেতা দাবি করে স্কুলে অনেক অন্যায় ও দুর্নীতি করেছেন ৷আমি ভুক্তভোগী হিসেবে তার সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM