1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

আরএমপি’র অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল উদ্ধার গ্রেপ্তার ৩

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহী 

 

রাজশাহী মহানগরীর পবা থানা ও মহানগর ডিবি পুলিশের পৃথক অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

 আরএমপি পবা থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: আজাহার আলী ওরফে রাজা (৬৩) ও মোছা: ফাহিমা বিবি (৫৪) ও আজাহার আলী রাজশাহী মহানগরীর পবা থানার সূর্যপুর হলদারপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে ও আজারহার আলীর স্ত্রী ফাহিমা বিবি এবং ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: আকাশ আলী (২৪) মতিহার থানার চরশ্যামপুর এলাকার মৃত সাজদার আলীর ছেলে।

 ঘটনা সূত্রে জানা যায়, গত ২৬ মে ২০২৫ খ্রিষ্টাব্দ দুপুরে আরএমপি’র শাহমখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে পবা থানার এসআই এস এম আসিব নাসিব ও তার টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পবা থানার  সূর্যপুর হলদারপাড়ার গ্রামের এক বাড়িতে গাঁজা বিক্রি হচ্ছে।

 উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম দুপুর পৌনে ১ টায় পবা থানার সূর্যপুর হলদারপাড়ার ঐ বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি আজাহার আলী ও ফাহিমা বিবিকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। 

 অপরদিকে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মো: তৌহিদুর ইসলাম ও তার টিম গতকাল ২৬ মে ২০২৫ খ্রিষ্টাব্দ সন্ধ্যা সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মতিহার থানার চরশ্যামপুর এলাকা থেকে আসামি আকাশকে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করে।

 গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নগরীর পবা ও মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD