মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহী
রাজশাহী মহানগরীর পবা থানা ও মহানগর ডিবি পুলিশের পৃথক অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরএমপি পবা থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: আজাহার আলী ওরফে রাজা (৬৩) ও মোছা: ফাহিমা বিবি (৫৪) ও আজাহার আলী রাজশাহী মহানগরীর পবা থানার সূর্যপুর হলদারপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে ও আজারহার আলীর স্ত্রী ফাহিমা বিবি এবং ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: আকাশ আলী (২৪) মতিহার থানার চরশ্যামপুর এলাকার মৃত সাজদার আলীর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ২৬ মে ২০২৫ খ্রিষ্টাব্দ দুপুরে আরএমপি’র শাহমখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে পবা থানার এসআই এস এম আসিব নাসিব ও তার টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পবা থানার সূর্যপুর হলদারপাড়ার গ্রামের এক বাড়িতে গাঁজা বিক্রি হচ্ছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম দুপুর পৌনে ১ টায় পবা থানার সূর্যপুর হলদারপাড়ার ঐ বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি আজাহার আলী ও ফাহিমা বিবিকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
অপরদিকে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মো: তৌহিদুর ইসলাম ও তার টিম গতকাল ২৬ মে ২০২৫ খ্রিষ্টাব্দ সন্ধ্যা সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মতিহার থানার চরশ্যামপুর এলাকা থেকে আসামি আকাশকে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নগরীর পবা ও মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM