1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বিজিবির অভিযানে ২টি ভারতীয় গরু জব্দ শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রৌমারীতে বিজিবির অভিযানে ভারতীয় ১টি ষাঁড় গরু জব্দ দুপচাঁচিয়ায় ভ্রাম্যমান আদালতে অনুমোদন বিহীন পার্কে ৫০ হাজার টাকা জরিমানা বাগেরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সমন্বয় সভায় অতিথিকে সম্মাননা স্মারক প্রদান গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার দুপচাঁচিয়ার তালোড়ায় ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্তি, পথচারীদের মাঝে চারা বিতরণ মতলব রোডের মাথায় সড়ক সম্প্রসারণের উদ্যোগ, যানজট নিরসনে আশার আলো সেবামুখী ও নিরাপদ পতেঙ্গা গড়ার প্রত্যয় ওসি পারভেজ আলীর

উন্নত মম শির 

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২১৪ বার পঠিত

 

বিনয় দেবনাথঃ

হে চির উন্নত শির…
শব্দরা জাগে তোমার আলোক নহরে
গোলামির জিঞ্জির ভেঙ্গে যায় তোমার দ্রোহের ঝংকারে।

মুক্ত পাখিরা উড়ে যায় বুকের পিঞ্জর খুলে
আছো তুমি চির মহিয়ান অনুভবে।

হে বিদ্রোহী কবি,
তুমি মহাকালের উদিত রবি।
তোমার হৃদয় ভূমিতে ছিল মনঃকষ্ট দুঃখের তটিনী বহমানে।

তবুও তুমি –
অসম্প্রদায়িক চেতনা প্রেমময় এঁকেছ কবিতা আর গানে।

তুমি গানের বুলবুল, শিকল ভাঙার গান,তুমিই নজরুল।

তোমা হতে শিখি, তোমাকে যুগে যুগে পড়ি,
তুমি বিদগ্ধ প্রেমিক, চেতনার শব্দ ফুল, শত কবির কাব্যের ধ্বনি,
তোমাকে ভেঙে নিজেকে যে গড়ি।

পীযুষ দহনে অগ্নিবীণা, প্রণয় সঞ্চিতা, তোমাকে অতিক্রমের দুঃসাহস নেই জানা।
লৌকিক ব্যাপ্তির বহু দূরে তুমি,
তুমি অমর কালজয়ী।

প্রাণসঞ্চারী মৌলিক নির্ভীক মুক্তির চেতনা, তোমার অমর কথামালা।

হে মহা বীর…
তুমি উন্নত মম শির।।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD