1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

পাঁচবিবিতে নাগরিক সম্পৃক্ততা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্টিত

  • প্রকাশিতঃ বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

জয়নাল আবেদীন জয়,জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নাগরিক সম্পৃক্ততা বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২১ মে (বুধবার) দুপুর ১২টায় উপজেলার এনজিও সংস্থা ‘বন্ধন’-এর মাতাইশ মঞ্জিল কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

বেসিক অরগানাইজেশন নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যান্ড হিউমেনিটারিয়ান এইড ফর নেশন (বন্ধন)-এর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন মোতরাজ গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম চৌধুরী শাহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবাইদুর রহমান।

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, পাঁচবিবি থানার সেকেন্ড অফিসার এসআই শহিদুল ইসলাম, এমএসএফ-এর প্রতিনিধি মুনির হোসেন, জেলা মানবাধিকার মনিটরিং অফিসার ড. সাজ্জাদুল বারী, প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর বিপ্লব আলী এবং বালিঘাটা ইউনিয়নের বিচারিক ক্ষমতাপ্রাপ্ত ইউপি সদস্য রাশেদুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিওকর্মীসহ বিভিন্ন পেশার মোট ৩০ জন অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ‘বন্ধন’ দীর্ঘদিন ধরে উপজেলায় মানবাধিকার বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD