1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

শ্রীবরদীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৪০ বার পঠিত

আল-আমিন স্টাফ রিপোর্টারঃ

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে আকস্মিক বজ্রপাতে সুজন আহমেদ ওরফে রহিমুল্লাহ (২৬) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৬ মে শুক্রবার দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষ্মীডাংরি গ্রামের একটি ধান খেতে ওই ঘটনা ঘটে। নিহত সুজন আহমেদ একই গ্রামের বেপারীবাড়ির আক্তার আলীর ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সুজন আহমেদ কৃষি শ্রমিক হিসেবে কাজ করতো। শুক্রবার সকালে অন্যের জমিতে ধান কাটতে ধানখেতে যায় সুজন। দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাত হতে থাকে। একপর্যায়ে সুজন ধান (আঁটি) নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলে বজ্রপাতে গুরুতর আহত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভেলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর করিম বজ্রপাতে কৃষি শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে সুজন নামে একজনের মৃত্যু হয়েছে। সে কৃষি শ্রমিক ছিলো। আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD