1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

শেরপুরে টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২০৯ বার পঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টারঃ

শেরপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে পুলিশ লাইন্সে মাঠে তিন দিনব্যাপী অনুষ্ঠিত শারীরিক মাপ ও Physical Endurance Test (PET)-এর সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা নবারুণ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত লিখিত পরীক্ষায় শেরপুর জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি উপস্থিত থেকে পরীক্ষার হল ও সার্বিক কার্যক্রম সরজমিনে তদারকি করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

এ সময় টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ময়মনসিংহ সদর সার্কেল) মোঃ সোহরোয়ার্দী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (নেত্রকোণা সদর সার্কেল) স্বজল কুমার সরকার।

এছাড়াও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মানিত পুলিশ সুপার (অপারেশনস্) মোহাম্মদ জহিরুল ইসলাম-বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম-সহ টিআরসি নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আগামী বৃহস্পতিবার ২২ মে ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ৯ ঘটিকায় লিখিত পরীক্ষা’র ফলাফল শেরপুর জেলা পুলিশ লাইন্সে মাঠে প্রকাশ করা হবে। সেই সাথে উত্তীর্ণ প্রার্থীদের সকাল ১০ ঘটিকা হতে মনস্তাত্ত্বিক ও মৌখিক অনুষ্ঠিত হবে। পরবর্তীতে প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD