1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ইলিয়াস হোসেন এলিচ গ্রেপ্তার দর্শনা থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ০২জন সদস্য এবং গ্রেফতারী পরোয়ানা মূলে ০৪জন আসামী গ্রেফতার। রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় গরু আটক করা প্রসঙ্গে শেরপুর নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে, জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সাড়ে ১১ লাখ টাকা মূল্যের ৭টি ভারতীয় গরু জব্দ। সীমান্ত থেকে মাদক এনে সরবরাহ, দৌলতদিয়ায় আটক তুহিন রাজবাড়ীতে ট্রাকে আগুন রাজনৈতিক শৃঙ্খলা ও সতর্কতার বার্তা রামপালে, মতবিনিময়ে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে *সাভার-আশুলিয়ায় ৫০টি কারখানায় সাধারণ ছুটি, ১১টি কারখানা বন্ধ*

বৈধ কাগজপত্র না থাকায় সরিষাবাড়ীতে দুইটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৬২ বার পঠিত

 

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:

বৈধ কাগজপত্র না থাকায় জামালপুরের সরিষাবাড়ীতে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত দুইটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছেন।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি,) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,উপজেলার ভাটারা ইউনিয়নের ভাই ভাই ব্রিকস ও পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় আবির ইটভাটার বৈধ কোন কাগজপত্র না থাকায় বৃহস্পতিবার দুপুরে আদালত পরিচালনা করা হয়। 

২০১৩ সালের ইট প্রস্তুত ও বাতাস স্থাপন আইনের ১৫(২) ও  ৫(২) ধারা লঙ্ঘনের অপরাধে কাশারুপাডা এলাকার ভাই ভাই ব্রিকসকে ২ লাখ টাকা, পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকার আবির ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানার নির্দেশ প্রদান করেছেন আদালত।

ভাই ভাই ব্রিকস এর মালিক আলতাফ হোসেন বলেন, বৈধ কাগজপত্র না থাকায় আদালত আমাকে দুই লাখ টাকা জরিমানা করেছে আমি দুই লাখ টাকা পরিশোধ করেছি।

পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারি পরিচালক  একে এম সামিউল আলম কুরসি বলেন,পরিবেশ অধিদপ্তরের বৈধ কাগজপত্র না থাকায় দুইটি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।তিনি আরো বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

 ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল বলেন, বৈধ কাগজপত্র না থাকার অপরাধে দুইটি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD