1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

রাজশাহীতে সাড়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৭০ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহী 

 

রাজশাহী র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল সোমবার (৫ মে) ভোর ৪:৫০ মিনিটে অভিযান চালিয়ে মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড় থেকে ১৪ কেজি ৪৯০ গ্রাম গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। খবর বিজ্ঞািপ্তর।

 

ধৃত আসামী চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থানার রানীনগরের মৃত তরিকুল ইসলামের ছেলে নূহ আলী (২৭) এবং মৃত সহবুল আলীল ছেলে তাজেল আলী (৩৪)। এ সময় ধৃতদের কাছ থেকে প্লাস্টিকের বস্তা ৪০ টি, মোবাইল ফোন ২টি, সিম কার্ড ২টি, ও বাস টিকিট ১টি জব্দ করা হয়।

 

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর দলটি ময়মনসিংহ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘শামীম এন্টারপ্রাইজ (প্রা.) লি.’ নামক চেয়ার কোচে তল্লাসি চালিয়ে মহানগরীর আমচত্বর থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার বাসের লকারের ভিতরে অভিনব কায়দায় বস্তার ভাজে লুকায়িত অবস্থায় ১৪ কেজি ৪৯০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

 

 

ধৃত আসামীদ্বয় ময়মনসিংহ জেলায় দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রির কাজ করে আসছিল। তারা ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে গাঁজা সংগ্রহ করে অভিনব কায়দায় সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে লুকায়িত অবস্থায় পণ্য পরিবহণের আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বহন করছিল।

 

আসামীদ্বয় সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বাস ও ট্রেনে পণ্য পরিবহণের আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাজশাহী মহানগরী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল।

 

আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD