মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহী
রাজশাহী র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল সোমবার (৫ মে) ভোর ৪:৫০ মিনিটে অভিযান চালিয়ে মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড় থেকে ১৪ কেজি ৪৯০ গ্রাম গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। খবর বিজ্ঞািপ্তর।
ধৃত আসামী চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থানার রানীনগরের মৃত তরিকুল ইসলামের ছেলে নূহ আলী (২৭) এবং মৃত সহবুল আলীল ছেলে তাজেল আলী (৩৪)। এ সময় ধৃতদের কাছ থেকে প্লাস্টিকের বস্তা ৪০ টি, মোবাইল ফোন ২টি, সিম কার্ড ২টি, ও বাস টিকিট ১টি জব্দ করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর দলটি ময়মনসিংহ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘শামীম এন্টারপ্রাইজ (প্রা.) লি.’ নামক চেয়ার কোচে তল্লাসি চালিয়ে মহানগরীর আমচত্বর থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার বাসের লকারের ভিতরে অভিনব কায়দায় বস্তার ভাজে লুকায়িত অবস্থায় ১৪ কেজি ৪৯০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
ধৃত আসামীদ্বয় ময়মনসিংহ জেলায় দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রির কাজ করে আসছিল। তারা ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে গাঁজা সংগ্রহ করে অভিনব কায়দায় সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে লুকায়িত অবস্থায় পণ্য পরিবহণের আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বহন করছিল।
আসামীদ্বয় সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বাস ও ট্রেনে পণ্য পরিবহণের আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাজশাহী মহানগরী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল।
আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM