
নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৭৫০ পিস ইয়াবাসহ আটক ২
হাবিবুর রহমান নওগাঁঃ-
নওগাঁয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অভিনব কৌশলে বহনকৃত ৭৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে । তবে অভিযানের সময় তাদের এক সহযোগী ইয়াবা ব্যাবসাহী পালিয়ে যেতে সক্ষম হয় । পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মামুনের নেতৃত্বে একটি দল নওগাঁ-রাজশাহী সড়কের মহাদেবপুর উপজেলার খোর্দ্দনারায়নপুর গ্রাম পালপাড়ার মোড়ে অবস্থান নেয় । এ সময় রাজশাহী থেকে আসা একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয় । পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও দুই জনকে আটক করে। আটক কৃতরা হলো সানোয়ার হোসেন (৩৮), পিতা: ফজলুর রহমান, গ্রাম: ক্যাসাডাঙ্গা, রাজশাহী ও নার্গিস আক্তার, পিতা: জব্বার হোসেন, গ্রাম: ইদুর বটতলি, নওগাঁ সদর, নওগাঁ । আটককৃতদের ব্যাগে থাকা বিস্কুটের মোড়কে প্যাকেট খোলার পর বেরিয়ে আসে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট। ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা মাদকগুলো বিস্কুটের প্যাকেটে ভরে পরিবহন করছিল । এ বিষয়ে নওগাঁ জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুল মান্নান বলেন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে । তাদের কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে । পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।