1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীতের আগমনী বার্তায় গাইবান্ধায় লেপ-তোষকের ধুম, ব্যস্ত কারিগররা প্রেস ক্লাবের আশপাশের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়, ১ হাজার ২৫০ টাকায় মিলছে লেপ! শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপ, গ্রেপ্তার ২ তরুণদের মেধা কাজে লাগাতে পারলে বিদেশের ওপর নির্ভরতা থাকবে না: জ্বালানিমন্ত্রী মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন গাবতলীতে ১২৭ শতক জমি নিয়ে বিরোধ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা রামেকে ছাত্রলীগের দুই নেতা আটক, উত্তেজনা সাভারে নাশকতার আশঙ্কা: বাসে আগুন, ককটেলসদৃশ বস্তু উদ্ধার; ছাত্রলীগের ৩ কর্মী আটক নিজেদের স্বাক্ষরে অনুমোদন, উপকমিটিতে নিজেদেরই পদ! রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রূপগঞ্জে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর গণসংযোগ লিফলেট বিতরণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৪৪৫ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
রূপগঞ্জে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর গণসংযোগ  লিফলেট বিতরণ

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ):

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ মজলিসের সূরা ও কর্মপরিষদ সদস্য এবং সামাজিক সংগঠন রূপগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত এ গণসংযোগ গতকাল ১৮এপ্রিল শুক্রবার মুড়াপাড়া ঐতিহ্যবাহী শাহী মসজিদে জুমা আদায়ের পর তিনি উদ্বোধন করেন। পরে রূপগঞ্জের মুড়াপাড়া, ভুলতা, গাউছিয়া, কাঞ্চন, তারাবো ও গোলাকান্দাইল নতুন বাজারসহ আশপাশের এলাকায় তিনি গণসংযোগ করেছেন।
এ সময় জামায়াতে ইসলামীর রূপগঞ্জ দক্ষিণ উপজেলার আমির মাওলানা সাইফুল ইসলাম সিরাজী, সেক্রেটারী আনিসুর রহমান, রূপগঞ্জ উত্তর উপজেলার আমির আব্দুল মজিদ, সেক্রেটারী খাইরুল ইসলাম, রূপগঞ্জ পশ্চিম উপজেলার আমির মাওলানা ফারুক আহম্মেদ, সেক্রেটারী মোহাম্মদ হানিফ ভুঁইয়াসহ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
গণসংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে আনোয়ার হোসেন মোল্লা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। আমাদের দলীয় মন্ত্রীরা দায়িত্ব পালন কালে কোন দুর্নীতিতে জড়িত ছিলেন না। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবে। সকল সম্প্রদায়ের সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সমাজের উন্নয়ন মূলক কাজ করা হবে। আওয়ামীলীগ সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। কিন্তু এদেশের জনগণ আওয়ামীলীগকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। তাদের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। জামায়াতে ইসলামী ও জনগণ একই সুতোয় গাঁথা। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে। বিভিন্ন ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিয়ে তিনি ইসলামের ছায়াতলে আসার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান।
ছাত্র-জনতা তাজা বুকের রক্ত দিয়ে ৫আগস্ট বিজয় নিয়ে এসেছে। আগামিতেও ফ্যাসিবাদ রুখতে তারা ভূমিকা রাখবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সৎ এবং যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ এই স্লোগানে আকৃষ্ট হয়ে অনেক জামায়াত ইসলামের দিকে ঝুঁকছেন বলে তিনি দাবি করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD