1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

রক্ষক যখন রয়েছেন ভক্ষকের ভূমিকায় এ সুবাধে নিষিদ্ধ সময়ে কমলনগরের মেঘনা নদীতে  তিন’ বিএনপি  নেতার নেতৃত্বে মাছ শিকার-অভিযোগ 

  • প্রকাশিতঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৯৬ বার পঠিত

রক্ষক যখন রয়েছেন ভক্ষকের ভূমিকায় এ সুবাধে নিষিদ্ধ সময়ে কমলনগরের মেঘনা নদীতে  তিন’ বিএনপি  নেতার নেতৃত্বে মাছ শিকার-অভিযোগ। 

মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল ২ মাস মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময়  ইলিশসহ সব ধরনের মাছ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ নিষিদ্ধ করা হলেও বাধা মানছেনা জেলেরা। নিষেধাজ্ঞা অমান্য করে  কমলনগরের মেঘনায় প্রকাশ্যে  মাছ ধরতে বাধ্য করছে একটি চক্র। এ চক্র কোস্ট গার্ড ও মৎস্য কর্মকর্তাকে মোটা অঙ্কের টাকায় ম্যানেজ করে জেলেদের নদীতে নামতে বাধ্য করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন । 

জানা যায়, কোস্ট গার্ড সকালে নদীতে অভিযানে নেমে দুপুর পর্যন্ত  থাকে। তারা উঠে আসার পর অসাধু তিনজন স্থানীয় বিএনপি নেতার লোক দুপুর থেকে ভোর রাত পর্যন্ত নদীতে মাছ ধরে। ওই মাছ উপজেলা বিভিন্ন স্থানে বিক্রি করছেন জেলেরা। 

সরকারের মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ও মৎস্য অফিস অগ্রণী ভুমিকা পালন করার কথা থাকলেও তাদের ঢিলেমিতে মেঘনায় ইলিশ শূন্য হওয়ার আশঙ্কা রয়েছে। 

 

 নিষেধাজ্ঞার এ মূহুর্তে প্রতিদিন বিকেল থেকে সারা রাত প্রকাশ্যে মাছ  ধরে উপজেলার বিভিন্নস্থানে বিক্রি  বিক্রি এবং ঢাকা, নোয়াখালী ও চৌমুহনীসহ বিভিন্ন জায়গায় পিকআপ ভ্যান ভর্তি মাছ পাচার করতে দেখা যায়। এ অপকর্মের সাথে  সরাসরি জড়িত উপজেলা যুবদলের সদস্য ও সাহেবেরহাট ইউনিয়নের ইউপি সদস্য মো.হেলাল, পাটারিরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক রাজ্জাক তালুকদার ও সাহেবেরহাটের আরেক বিএনপি নেতা বেলাল মাজি। বিষয়টি নিয়ে গত কয়েকদিনে একাধিক জাতীয় দৈনিকে নিউজ হলেও টনক নড়েনি প্রশাসনের। সম্প্রতি ওই রাজ্জাক তালুকদারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। তাতে দেখা যায়, তিনি কথিত এক সাংবাদিককে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছেন। ওই ভিডিওতে তিনি দম্ভোক্তির সহিত বলছেন।” আমি রাস্তায় চলি রাজনীতি করি।আমি একটি নেটে ব্যবসা পরিচালনা করতে চাই। দুইটা ঘাট দিয়ে মাছ যায় দুই ঘাটেই আমার উপরে কথা বলার লোক নেই। এছাড়া ওই ভিডিওতে রাজ্জাক তালুকদার আরো বলেন, ওসি ও পুলিশ তিনি ম্যানেজ করার চেষ্টা করছেন। “

 

সরজমিনে শনিবার দুপুরে উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের কাদির পন্ডিতের হাট মেঘনা পাড়ে গিয়ে দেখা যায়, কোস্ট গার্ডের একটি টহলরত নৌকা ঘাটে ভিড়ছেন। মাঝ নদীতে ৫-৬টি নৌকা জাল ফেলে বসে আছেন। ওই নৌকাগুলো কার জানতে চাইলে সাহেবের হাটের হেলাল মেম্বারের বলে জানান মেঘনা পাড়ের লোকজন।

তাৎক্ষণিক কমলনগর কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার আবুল কালাম আজাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এ মাত্র অভিযান শেষ করে তীরে এসেছি। বিকেলে আবার অভিযানে নামবেন বলে জানান এই কর্মকর্তা।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, গত ২৭ মার্চ আমরা বিএনপি নেতা রাজ্জাক তালুকদারের মাছ ভর্তি পিকআপ আটক করে আদালতের নির্দেশে নিলাম দিয়েছি। এবং ওই মাছ পরিবহনের অভিযোগে ৫ জেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছি। আমাদের অভিযান অব্যাহত আছে।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো.বিল্লাল হোসেন বলেন, হেলাল মেম্বারসহ জড়িতদের শেষবারের মত নদীতে না নামতে বলা হয়েছে। এরপরও তারা আইন অমান্য করলে কঠিন পদক্ষেপ নেওয়া হবে বলে জানান  তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD