1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মোরেলগঞ্জ আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

মোরেলগঞ্জ আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ।

মোঃ তাওহিদুল ইসলাম জুবায়ের বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় আনসার ভিডিপির কর্মকর্তা মোসাঃ সেতারা আলোর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। আনসার ভিডিপির ঊর্ধ্বতন দায়িত্বশীলের পক্ষ থেকে ৭৩ জন আনসার সদস্যদের জন্য আনসার ভিডিপির সদস্যদের জন্য ইফতার করানো এবং কিছু ঈদ সামগ্রী উপহার প্রদান করেছেন, সেই ঈদ সামগ্রীর ধরন ছিলোঃ ১ কেজি পোলাও চাল, ৪০০ গ্রাম সেমাই ২ প্যাকেট, ৪০০ গ্রাম বনফুল লাচ্ছা সেমাই ২ প্যাকেট, গুড়া দুধ ডানো ২০০ গ্রাম, তীরের সুজি ১/২ কেজি,কোকাকোলার নুডুলস ৩০০ গ্রাম ১ প্যাকেট, আড়ংয়ের ঘি ২০০ গ্রাম, সাথে লোগো সহ শপিং ব্যাগ দেয়ার কথা থাকলেও সেখানে করেছেন অনিয়ম।
গতকাল বেলা ১১ টায় তাদের উপহার সামগ্রী বিতরণ কালে আমরা এক আনসার সদস্যের ব্যাগ চেক করায় দেখতে পেলাম, ছয় প্রকার খাদ্য সামগ্রী থাকার কথা ছিল, সেখানে রয়েছে ৫ প্রকার খাদ্য সামগ্রী, সেই সাথে ২০০ গ্রাম ডানো গুড়া দুধের পরিবর্তে দিয়েছেন নিম্নমানের ৪০০ গ্রাম লিকুইড দুধ, এছাড়া খাবারের মানের দিকটাও ছিল নিম্নমানের, এ ব্যাপারে একাধিক সদস্যদের অভিযোগ রয়েছে, এছাড়াও রমজান উপলক্ষে তাদের ৭৩ জন আনসার সদস্যদের ব্যানারসহ ইফতার করানোর কথা ছিল, কিন্তু মোসাঃ সেতারা আলো ৪-৫ জন সদস্যকে ইফতার করান, সেখানে তাদের বাকি সদস্যদের প্রশ্ন ছিল বাকি বরাদ্দ কি করেছেন, এ ব্যাপারে মোসাঃ সেতারা আলোকে প্রশ্ন করায় সে কোন প্রকার সঠিক তথ্য দিতে পারেনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD