1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নেত্রকোনার খালিয়াজুরীতে ২১২ বোতল বিদেশী মদসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

নেত্রকোনার খালিয়াজুরীতে ২১২ বোতল বিদেশী মদসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শহীদুল ইসলাম রুবেল নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার খালিয়াজুরীতে ইঞ্জিন চালিত নৌকা (ট্রলার) থেকে ২১২ বোতল বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নৌ পুলিশের সদস্যরা।বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার লেপসিয়া এলাকায় ধনু নদী লঞ্চঘাট এলাকা থেকে তাদেরকে মদসহ আটক করা হয়।উপজেলার লেপসিয়া নৌ-পুলিশের এসআই নিখিল চন্দ্র দাস এসব তথ্য নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হলেন, সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার পুরান বারংকা গ্রামের মো. আব্দুল মুমিন (৩২) ও একই উপজেলার গাগরা গ্রামের জাকির হোসেন (৩২)। নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, নৌপথে ট্রলারে করে সুনামগঞ্জের তাহেরপুর উপজেলা থেকে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় এসব মাদক নিয়ে যাচ্ছিল ২ জন মাদককারবারি। খালিয়াজুরীতে ধনু নদীতে লেপসিয়া লঞ্চ ঘাটে পৌঁছায় ট্রলারটি। এমন গোপন সংবাদে লেপসিয়া নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ ট্রলারে তল্লাশি চালিয়ে ২১২ বোতলনবিদেশী মদ জব্দ করে । পরে মাদক পরিবহনের অভিযোগে সংশ্লিষ্ট ২ জনকে আটক করা হয়। লেপসিয়া নৌ-পুলিশের এসআই নিখিল চন্দ্র দাস বলেন, এ ঘটনায় আটককৃত দু’জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে খালিয়াজুরী থানায় হস্তান্তর করা হবে। খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন সাংবাদিকদের বলেন, আটকৃতদের বিরুদ্ধে খালিয়াজুরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD