1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

টাঙ্গাইল বাসাইলে মানুষিক ভারসাম্যহীন তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

টাঙ্গাইল বাসাইলে মানুষিক ভারসাম্যহীন তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার: রিমন হোসেন

টাঙ্গাইলের বাসাইলে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে যৌন নিপীড়নের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে মামুন (২৪) নামে এক যুবককে অভিযুক্ত করে বাসাইল থানায় মামলা দায়ের করা হয়।

অভিযুক্ত মামুন উপজেলার কাঞ্চনপুরের দক্ষিণ বাইদপাড়া এলাকার শফিকের ছেলে। স্থানীয়রা জানান, গত শনিবার দুপুরে মানসিক ভারসাম্যহীন এক তরুণী ভিক্ষা করার জন্য উপজেলার কাঞ্চনপুরের পূর্ব কাজিরাপাড়া এলাকায় যায়। পরে সুযোগ পেয়ে আশিক ও মামুন নামের দুই যুবক পরিত্যক্ত স্থানে নিয়ে জোরপূর্বক যৌন নিপীড়নের চেষ্টা করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় তারা। পরে সন্ধ্যায় আশিককে পেয়ে স্থানীয়রা গাছের সাথে বেঁধে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, যৌন নিপীড়নের অভিযোগ আশিক নামে এক যুবককে স্থানীয়রা ধরে পুলিশের সোপর্দ করে। পরবর্তীতে ভুক্তভোগীর বয়ানে আশিককে ছেড়ে দেওয়া হয় এবং আশিকের সাথে থাকা মামুন যৌন নিপীড়নের চেষ্টা করে বলে জানায় সে। পরে মামুনকে অভিযুক্ত করে ভুক্তভোগী বাদী হয়ে মামলা করে।তিনি আরও জানান, অভিযুক্ত মামুনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD