1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

শ্রীপুরে দেবরের হাতে প্রবাসীর স্ত্রী লাঞ্চিত মামলা করায় নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারটি

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১২৮ বার পঠিত

শ্রীপুরে দেবরের হাতে প্রবাসীর স্ত্রী লাঞ্চিত মামলা করায় নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারটি

শ্রীপুর প্রতিনিধি (মাগুরা) প্রতিনিধি : 

মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের মহেষপুর গ্রামে সেনা সদস্য দেবরের হাতে প্রবাসীর স্ত্রী ও মেয়েকে লাঞ্ছিত করার অভিযোগ করেছেন ভাবি নাজমা আক্তার ও ভাতিজি বৃষ্টি আক্তার।

নাজমা আক্তার বাদী হয়ে মাগুরা কোর্টে মামলা  করায় তার পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি। 

ভুক্তভোগী নাজমা আক্তার বলেন, সেনা সদস্য আখেরুজ্জামান জোর করে তার স্বামী রইস মৃধার নিজ নামীয় জমি দখল ও কাঠের বাগানে  আগুন ধরিয়ে দেওয়ায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়। সে ঘটনার প্রতিবাদ করায় লোহার শাবল দিয়ে মেরে তার হাত ও মাজার হাড় ভেঙ্গে দিয়েছে সেনা সদস্য আপন দেবর আখেরুজ্জামান আখি ।

জানাগেছে, গত ০৯ ফেব্রুয়ারি উপজেলার দারিয়াপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের মালোয়শিয়া প্রবাসি মোঃ রইচ উদ্দিন মৃধার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (২৮) শুক্রবার বিকালে নিজ বাড়িতে দেবের হাতে1 হামলার শিকার হয়ে গুরুতর আহত হোন। এ সময় তার উপর ধারালে সাবল দিয়ে অতর্কিত হামলা চালানোর অভিযোগ করেন তার ছোট দেবর সেনা সদস্যের আখেরুজ্জামান এর বিরুদ্ধে।  এ ঘটনার পর  আহত গৃহবধু নাজমা বেগম প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হোন।  এরপর তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। 

ভুক্তভোগী নাজমা বেগম জানান, আমার স্বামী মালেশিয়া প্রবাসী, আমার শশুরের  জমিতে আমার স্বামীর যে অংশ সেখানে কিছু মেহগণি গাছ ছিলো। সেই গাছগুলো আখের মৃধা আগুন ধরিয়ে দেয়। আমি সেটি দেখার পর আমার প্রবাসী স্বামীকে ফোনে জানাই । তখন সে আমার শশুড়ের সাথে ফোনে কথা বলার জন্য আমার মেয়েকে দিয়ে ফোন নিয়ে যেতে বলে। আমার মেয়ে শশুরের কাছে যেতেই তাকে মারধর করে ফোনটি ভেঙ্গে ফেলে দেয়।এবং আমার মেয়েকে মারধর করে মেয়ের চিৎকার চেচামেচিতে আমি মেয়েকে উদ্বার করতে গেলে আমাকে ধারালো সাবল দিয়ে পিটিয়ে আমার হাতের এবং মাজার হাড় ভেঙে দেয়।  আমি এঘটনার বিচারের জন্য মামলা করি। এরপর থেকে আমাকে মামলা তুলে নিতে চাপ দেওয়াসহ প্রাণনাসের  হুমকি দিচ্ছে। আমাকে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে। আমাকে একাধিক মিথ্যা মামলা দিয়েছে হেনস্তা করার জন্য কিন্তু  সেই মামলা গুলো কোর্টে মিথ্যা প্রমাণিত হয়েছে। এখন তারা এই মামলা উঠিয়ে নিতে বিভিন্ন ভাবে প্রেসার দিচ্ছে। শুধু আমি আর আমার মেয়ে এই বাড়িতে থাকি। অন্য কোনো পুরুষ মানুষও নাই।  আমাদের এই বাড়িতে তারা মাদক বা অস্ত্র রেখে আমাদের ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আম প্রশাসনের  কাছে আমার আমার একমাত্র মেয়ে এবং আমার নিরাপত্তা চাই। আমরা চাই এই সেনা সদস্যের সঠিক বিচার হোক। 

আহত নাজমা বেগমের মেয়ে বৃষ্টি জানান, আমার ছোট কাকু আখেরুজ্জামান আমাকে অনেক মারধর করে। এর আগে আগে আমার আম্মুকে মেরে ফেলার চেষ্টা করছে। আমার আম্মুর সাথে অনেক আগে থেকেই আমার কাকু আখেরুজ্জামান ও ফিরোজ মৃধার সাথে জায়গা জমি নিয়ে ঝামেলা চলে আসছে।  আমি প্রাইভেটে যেতে পারছিনা তারা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি একদিন প্রাইভেটে যাচ্ছি তখন আমার কাকু আখেরুজ্জামান  আমাকে সাইকেল থেকে ফেলে দিয়ে গলা টিপে ধরছে। আমি এই ঘটনার বিচার চাই। 

এই ঘটনার বিচারের দাবি জানিয়ে প্রবাসী রইচ উদ্দিন মৃধা বলেন,  আমি দীর্ঘ দিন প্রবাসে থাকি।  আমার বাড়িতে শুধু আমার স্ত্রী এবং ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়ে থাকে। আমার ছোট ভাই আমার টাকায় লেখা পড়া শিখে আমার টাকার দেওয়া টাকায়  চাকরি করে। অথচ আজ সেই ছোট ভাই আমার জমিজমা দখল করে নিচ্ছে। ফসল নষ্ট করছে। আমি ও আমার স্ত্রী এটা নিয়ে কিছু বলতে গেলেই তারা আমাদেরকে অশালীন ভাষায় গালিগালাজ করে। এর আগে আমার ফসলের জমিতে আগুন ধরিয়ে দিলে সেটা নিয়ে আমার বউ ও আমার মেয়ে আমার বাবার সাথে কথা বলতে গেলে তাদের ধারালো সাবল দিয়ে পিটিয়ে জখম করা হয়। এঘটনার বিচারের জন্য আমরা একটা মামলা করি। তবে মামলা করার পরই আমার মেয়ে ও স্ত্রীকে বিভিন্ন হুমকি দিচ্ছে। আমরা পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা চাই।

এ বিষয়ে সেনা সদস্য আখেরুজ্জামানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সেনা সদস্যের পিতা তৈয়ব মৃধা কথা-কাটাকাটির বিষয় জানলেও মারধরের ঘটনা জানেন না বলে জানান। 

এ বিষয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী নাজমা বেগম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD