1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, অস্ত্র ও গুলিসহ আটক ২ অতিরিক্ত পুলিশসহ সেনাবাহিনী মোতায়েন

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৪২ বার পঠিত

নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, অস্ত্র ও গুলিসহ আটক ২ অতিরিক্ত পুলিশসহ সেনাবাহিনী মোতায়েন

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: 

নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, অস্ত্র ও গুলিসহ আটক দুইজন নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় হাসিম মোল্যা (৩৮) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে ওয়ান সুটারগান ও গুলিসহ সিরাজ মোল্যা (৪৪) ও আজিজার (৫৫) নামে দুই ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (১৫ মার্চ) দুপুরে হাসিম মোল্যা নামে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের পক্ষের গ্রুপের হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের সিরাজ মোল্যার বাড়ি থেকে ওয়ান সুটারগান ও গুলিসহ দু’জনকে আটক করা হয়।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হাসিম মোল্যা উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের বাসিন্দা। এছাড়া অস্ত্র ও গুলিসহ আটক ব্যক্তিরা হলেন- ওই গ্রামের মৃত আহমেদ মোল্যার ছেলে সিরাজ মোল্যা ও একই গ্রামের মকবুল শেখের ছেলে আজিজার শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের ঠান্ডু মোল্যার লোকজন প্রতিপক্ষ জনি মোল্যাসহ তার লোকজনের ওপর হামলা করে। এ ঘটনায় ঠেকাতে গিয়ে দু’জন পুলিশ সদস্যসহ অন্তত ৮ জন আহত হয়। এ ঘটনায় দুপুরে জনি মোল্যা গ্রুপের হাসিম মোল্যা নামে এক ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে সকালে হামলার শিকার হয়ে জনি গ্রুপের লোকজন পালটা হামলার প্রস্তুতি নেয়ার সময় যৌথবাহিনী অভিযান চালিয়ে জনি গ্রুপের দু’জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান সুটার গান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশসহ সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অস্ত্র উদ্ধার ও নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD