1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে সেমাই কারখানাকে জরিমানা ও মালামাল জব্দ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে সেমাই কারখানাকে জরিমানা ও মালামাল জব্দ

নিহাল খান, নাটোর প্রতিনিধি  :

নাটোর জেলার সিংড়া উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মান সনদ ব্যতীত লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে নামবিহীন উৎপাদনকারী একজনকে ১ লক্ষ টাকা জরিমানা ও ৪ টন মালামাল জব্দ করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে পৌর শহরের চকসিংড়া মহল্লায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে কারখানার মালিক জাহেদুল ইসলামকে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় এক লক্ষ জরিমানা করা হয়। এছাড়াও ৬ লাখ টাকা মূল্যের ৪ টন লাচ্ছা সেমাই জব্দ করা হয়।

ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদার।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেন।

এসময় সিংড়া থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD