1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

সরিষাবাড়ী উপজেলা শিল্পকলা একাডেমির কমিটি গঠন

  • প্রকাশিতঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৫০ বার পঠিত

সরিষাবাড়ী উপজেলা শিল্পকলা একাডেমির কমিটি গঠন

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা শিল্পকলা একাডেমির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জেলা কালচারাল কর্মকর্তার কাছে এ সংক্রান্ত পত্র প্রেরণ করা হয়।
পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল কমিটির সভাপতি মনোনিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীর। একইসাথে তিনি সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।
পদাধিকার বলে একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ কোষাধ্যক্ষ মনোনিত হন।
এছাড়া সহ-সভাপতি হয়েছেন সংগীত শিক্ষক বিশ্বনাথ পাল,যুগ্ম সাধারণ সম্পাদক জামালপুর প্রেসক্লাবের সদস্য ও সঙ্গীত শিল্পী এস এম খুররম আজাদ।
সদস্যরা হলেন—মো. আকুল মিয়া, শফিকুল ইসলাম, ডা. শামীমা আক্তার মনি, জিয়া ইব্রাহিম, সুলতানা ইয়াসমিন সেতু ও রোকনুজ্জামান লিটন।
শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের গতিশীলতার জন্য উপজেলা শিল্পকলা একাডেমির গঠনতন্ত্র অনুযায়ী আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠিত হয়।
এদিকে শিল্পকলা একাডেমি প্রশিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে সংগীতে রুমা চক্রবর্তী ও নাসিমা খানম, নৃত্য মো.বাবু মিয়া,নাটক: সাংবাদিক নাট্যকার তৌকির আহাম্মেদ হাসু,আবৃত্তি শহিদুল ইসলাম,চারুকলা রাশেদুর রহমান ও রাকিব হাসান,তালবাদ্যযন্ত্র দেলোয়ার হোসেন বেলু ও মো. জাহাঙ্গীর আলম এবং আলোকচিত্রে মো. লিমন মিয়া।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD