1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

শেরপুরে অটোরিকশার চাকায় উড়না পেচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৪২ বার পঠিত

শেরপুরে অটোরিকশার চাকায় উড়না পেচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

আল-আমিন স্টাফ রিপোর্টার:

শেরপুর পৌরসভার অন্তর্গত চাপাতলী মহল্লায় অটোরিকশার চাকায় উড়না পেঁচিয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ১১ মার্চ মঙ্গলবার বিকেলে। নিহত ছাত্রীর নাম মিম আক্তার (১৩)। সে চরশেরপুর পূর্ব পাড়া গ্রামের মৃত মিষ্টার আলীর ছোট মেয়ে এবং স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৃত মিস্টার আলী গত দশ দিন আগে প্রথম রোজার দিন মারা যায়। ১০ দিনের ব্যবধানে একই পরিবারের দুই জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সদস্যরা জানায় শেরপুর শহর থেকে ফেরার পথে পৌরসভার চাপাতলী এলাকায় সেকান্দার আলী কলেজের সামনে অটোরিকশা আরোহী স্কুল ছাত্রী নিজের গায়ের উড়না অটোরিকশায় চাকায় পেঁচিয়ে গিয়ে ছিটকে রাস্তায় পরে যায়। এসময় গলায় ফাঁস লেগে গুরুত্বর আহত হয় পরে তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইদুল আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর আত্মীয়রা মেয়েটি লাশ হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD