1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজশাহী তানোরের ৫ টি গ্রামকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৮ বার পঠিত

রাজশাহী তানোরের ৫ টি গ্রামকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা

মোঃ আজিজুর রহমান ঃ তানোর প্রতিনিধি

আজ(১৬ সেপ্টেম্বর ) শনিবার ১১টার দিকে তানোর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে রাজশাহী তানোর উপজেলার ৫ টি গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হেসেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা দেয়া বাল্যবিয়ে মুক্ত গ্রামগুলো হলেন, তানোর পৌরসভার ধানতৈড়, মুণ্ডুমালা পৌরসভার মাহালীপাড়া, পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর, তালন্দ ইউনিয়নের দেবীপুর ও সরঞ্জয় ইউনিয়নের সরকারপাড়া গ্রাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হেসেন বলেন, আজ থেকে এই ৫ গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে পর্যায়ক্রমে তানোর উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত করা হবে। এসময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ জনগণ, সরকারি কর্মকর্তা / কর্মচারী , আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সবাইকে বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, তানোর পৌর প্যানেল মেয়র আরব আলী ছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD