1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

জয়পুরহাটে  ভ্রাম্যমান আদালত কর্তৃক  অনুমোদনহীন ইটভাটায় অভিযান

  • প্রকাশিতঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

জয়পুরহাটে  ভ্রাম্যমান আদালত কর্তৃক  অনুমোদনহীন ইটভাটায় অভিযান

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি 

হাইকোর্টের নির্দেশে জয়পুরহাটে লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র বিহীন অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় একটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া গুড়িয়ে দেওয়াভাটাসহ দুটি ভাটাকে পৃথকভাবে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকালে  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলায় পালি আদিবাসীপাড়ার মেসার্স এসবিএ ব্রিকস ও নারায়ণপাড়া এলাকার মেসার্স এসএবি  ব্রিকস ইটভাটার পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই। এমন অভিযোগে মেসার্স এসবিএ ব্রিকস ইটভাটা গুড়িয়ে দেওয়াসহ ১ লাখ টাকা জরিমানা ও মেসার্স এসএবি ব্রিকস ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ইটভাটার মালিকরা জরিমানার অর্থ পরিশোধ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে  জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ রক্ষায় এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এসময় পরিবেশ অধিদফতর জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন ও জয়পুরহাট ফায়ার সার্ভিসের সাব অফিসার কৃষ্ণ প্রসাদ তলাপাত্রসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD